রশ্মিরেখার পর আরও এক ওড়িয়া অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল

রশ্মিরেখা ওঝার ঝুলন্ত দেহ উদ্ধারের পর তাঁর মৃত্যুর সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মহত্যার ঘটনা। এবার উদ্ধার হল ওড়িয়া অভিনেতা রাইমোহন পরিদার ঝুলন্ত দেহ। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র কয়েকদিন আগেই উদ্ধার হয়েছিল ওড়িয়া অভিনেত্রী রশ্মিরেখা ওঝার ঝুলন্ত দেহ উদ্ধারের পর তাঁর মৃত্যুর সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মহত্যার ঘটনা। এবার উদ্ধার হল ওড়িয়া অভিনেতা রাইমোহন পরিদার ঝুলন্ত দেহ।  শুক্রবার সকালে ভুবনেশ্বরের প্রাচী বিহারে তাঁর নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। 

কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন অভিনেতা তা জানা যায়নি। অভিনেতার ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে পুলিশ। পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই মেয়ে। ১০০টির বেশি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন রাইমোহন পরিদা। ওড়িয়া ছাড়াও কাজ করেছেন বেশকিছু বাংলা ছবিতে। ১৯৮৬ সালে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। ‘পাকা কম্বল পট ছট্টা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ওড়িয়া ছবির জগতে ডেবিউ করেন। তবে সাফল্য আসে ‘সাগর’ ছবির হাত ধরে। ১৯৯১ সালে পা রাখেন ওড়িয়া যাত্রাপালায়।

প্রথমে রশ্মিরেখা তারপর রাইমোহনের রহস্যজনক মৃত্যু রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর মৃত্যুতে মুখ খুলেছেন সিদ্ধান্ত মহাপাত্র গত সপ্তাহেই অভিনেতা ও তাঁর পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল তাঁর। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। অভিনেতার মৃত্যুতে সঠিক তদন্ত চেয়েছেন সিদ্ধান্ত মহাপাত্র। 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের