ফের স্বাস্থ্যের অবনতি, ভেন্টিলেশনে তরুণ মজুমদার

ফের স্বাস্থ্যের অবনতি। ভেন্টিলেশনে তরুণ মজুমদার। শরীরে নতুন করে ইনফেকশন দেখা গিয়েছে তাঁর। এসএসকেএম সূত্রে জাআন গিয়েছে ফের তাঁর ডায়ালিসিস চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের স্বাস্থ্যের অবনতি। ভেন্টিলেশনে তরুণ মজুমদার। শরীরে নতুন করে ইনফেকশন দেখা গিয়েছে তাঁর। এসএসকেএম সূত্রে জানা গিয়েছে ফের তাঁর ডায়ালিসিস চলছে। শুক্রবার পর্যন্ত নবতিপর পরিচালকের চিকিৎসকেরা জানিয়েছিলেন ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাঁর। কিন্তু শনিবার থেকেই ফের অবস্থার অবনতি ঘটতে শুরু করে। 

গত ২১ জুন কিডনি ই ফুসফুসের সমস্যা নিইয়ে এসএসকেএমে ভর্তি হন তরুণ মজুমদার। ৯২ বছর বয়সী পরিচালক দীর্ঘ দু দশক ধরে কিডনির সমস্যায় ভুগছেন। কিডনির সমস্যা নিয়ে প্রথমে ভর্তি হলেও পরে তাঁর ফুসফুসের সংক্রমণও ধরা পড়ে। 

নবতিপর পরিচালকের চিকিৎসার দায়িত্বে রয়েছেন, চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়। 

মেডিক্যাল বোর্ড সূত্রে এর আগে জানানো হয়েছিল সম্পূর্ণ বিপদমুক্ত না হলেও, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পরিচালক। কিডনি ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। উল্লেখ্য, শ্বাসনালীতে অস্ত্র প্রচারের জন্য কথা বলা বন্ধ প্রখ্যাত পরিচালকের। মনের ভাব প্রকাশ করছেন লিখেই।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, পরিচালক বেডে শুয়েই লিখেছেন, ‘ছবি কিন্তু হবেই’। আর এই খবরেই আপ্লুত চলচ্চিত্র প্রেমী, ইন্ডাস্ট্রি, অগণিত ভক্ত থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকলেরই অপেক্ষা, কবে সুস্থ হয়ে উঠে ফের ঝাঁপিয়ে পড়ে বলবেন, লাইট- ক্যামেরা- অ্যাকশন। কিন্তু তাঁর একদিনের মাথাতেই ফের ছন্দপতন চিন্তা বারাচ্ছে বাংলা ছবির দর্শকের মনে। 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?