লন্ডনে চুপিসারে বিয়ে, রয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক, চেনেন সানি দেওলের স্ত্রী পূজাকে?

পূজাকে গোপনে বিয়ে করেছিলেন সানি দেওল। বর্তমানে তাঁরা দুই ছেলের গর্বিত বাবা-মা, করণ এবং রাজবীর দেওল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, তাও প্রায় ২ সপ্তাহ কেটে গিয়েছে। তবে অভিনেতার শেষ কৃত্যে তাঁর দুই ছেলেকে দেখা গেলেও বউমাদের দেখা যায়নি। অবশ্য ববি দেওল তাঁর স্ত্রীকে নিয়ে জনসমক্ষে উপস্থিত হলেও সানি দেওলের স্ত্রী পূজা দেওলকে প্রকাশ্যে তেমন দেখা যায় না। তিনি সর্বদা লাইমলাইট থেকে দূরে থাকেন। সানি দেওলের সঙ্গেও কখনও দেখা যায়নি তাঁকে। যদিও গতবছর বড় ছেলের বিয়েতে তাঁর বিরল উপস্থিতি দেখে চমকে গিয়েছিলেন সবাই। হু হু করে ভাইরাল হয়েছিল পূজার ছবি। তাঁকে দেখতে কোনও নায়িকার থেকে কম নয়। কিন্তু তবুও জনসমক্ষে তিনি উপস্থিত হননা। তাঁর কারণ অবশ্য জানা নেই। কিন্তু জানেন কী, পূজার সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে।

পূজাকে গোপনে বিয়ে করেছিলেন সানি দেওল। বর্তমানে তাঁরা দুই ছেলের গর্বিত বাবা-মা, করণ এবং রাজবীর দেওল। তাঁদের দুই ছেলে ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করেছেন। তাঁদের অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে সানি দেওল একজন পারিবারিক মানুষ। ব্যক্তিগত জীবনকে আলোচনার আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেতা। ১৯৮৪ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে পূজাকে বিয়ে করেন সানি দেওল। ভারতের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র পরিবারের অংশ হওয়া সত্ত্বেও, পূজা লাইম লাইটে থাকতে পছন্দ করেন না। লন্ডনে জন্ম হয়েছে পূজার, তাঁর জন্ম নাম ছিল লিন্ডা। তিনি ভারতীয় এবং ব্রিটিশ বংশোদ্ভূত মিশ্র সাংস্কৃতিক পটভূমিতে বড় হয়েছেন। একটি প্রতিবেদন অনুসারে, পূজা দেওল ১৯৫৭ সালের ২১ সেপ্টেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেছেন।

তবে তাঁর বাবা কৃষ্ণদেব মহল ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। তিনি ব্রিটেনের নাগরিক ছিলেন। অন্যদিকে তাঁর মা জুন সারা মহল ব্রিটেনের রাজকীয় বংশোদ্ভূত ছিলেন। সেই সূত্রে পূজা দেওল ব্রিটেনের রাজপরিবারের সদস্য। ১৯৮৩ সালে ব্লকবাস্টার ছবি ‘বেতাব’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন সানি দেওল। ১৯৮৪ সালে তিনি পূজাকে বিয়ে করেন। লন্ডনে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি একান্তই ব্যক্তিগত ছিল। কারণ সেই সময় সানি একজন উঠতি তারকা ছিলেন। তাই প্রযোজকরা ভেবেছিলেন, যে তাঁর বিয়ের খবর একজন রোমান্টিক নায়ক হিসেবে তাঁর ভাবমূর্তিকে নষ্ট করতে পারে। লন্ডনের একটি ম্যাগাজিনে তাঁদের বিয়ের ছবি প্রকাশিত না হওয়া পর্যন্ত তাঁদের বিয়ের খবরটি গোপণ ছিল। পূজা কখনও লাইমলাইট চাননি। তবে, তিনি তাঁর নিজস্ব উপায়ে চলচ্চিত্র জগতে অবদান রেখে গিয়েছেন। তিনি সানি দেওলের ‘হিম্মত’ (১৯৯৬) ছবিতে একটি সংক্ষিপ্ত ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া তিনি সানি, ববি দেওল এবং ধর্মেন্দ্র অভিনীত কমেডি চলচ্চিত্র ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ (২০১৩) এর গল্প লিখেছিলেন। গতবছর পূজা তাঁর ছেলে রাজবীর দেওলের ছবি ‘দোনো’- এর প্রিমিয়ারে সাক্ষাৎকার দিয়েছিলেন। যা তাঁর প্রথম মিডিয়া ইন্টারঅ্যাকশন ছিল।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি