চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮ বছর সম্পর্কের পর এবার বিয়ে, প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন মাইকেল জ্যাকসনের বড় ছেলে

নিজস্ব প্রতিনিধি: পপ গায়ক টেইলর সুইফটের বাগদানের খবরে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়ায়। অবশেষে দীর্ঘদিনের প্রেমিক ট্রাভিস কেলকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিশ্বখ্যাত গায়িকা। এর রেশ কাটতে না কাটতেই আবারও একটি সুখবর এল হলিউড থেকে। দীর্ঘ আটবছরের প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বাগদান সারলেন বিশ্বখ্যাত আইকন মাইকেল জ্যাকসনের বড় ছেলে প্রিন্স জ্যাকসন। গত ২৬ অগস্ট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে দীর্ঘদিনের বান্ধবী মলি শিরমাং-এর সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন প্রিন্স জ্যাকসন। সঙ্গে ২৮ বছর বয়সী এই তারকা তার বাগদত্তার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন।

তিনি ছবিগুলি র সঙ্গে লিখেছেন, “৮ বছর হল। মলি এবং আমি একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং অবিশ্বাস্য স্মৃতি তৈরি করেছি। আমরা একসঙ্গে বিশ্ব ভ্রমণ করেছি, স্নাতক হয়েছি এবং একসঙ্গে বড় হয়েছি। আমরা তাই জীবনের সবথেকে কাছের বন্ধুর সঙ্গে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পেরে আমি উত্তেজিত।” ইনস্টাগ্রাম পোস্টে প্রিন্স আর মলিকে ঘনিষ্ঠ চুম্বন ভাগ করে নিতে দেখা গিয়েছে। এছাড়াও তাঁরা লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উদযাপনের ছবিগুলিকেও এই পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন। তবে প্রিন্স এবং মলি বছরের পর বছর ধরে তাদের সম্পর্ককে ব্যক্তিগত রেখেছেন, কিন্তু তারা একে অপরের সঙ্গে সবসময় জুড়ে থাকতেন। তারা প্রথমে তাদের সম্পর্কের ঘোষনা করেছিলেন ২০১৮ সালে। ইনস্টাগ্রামে তাঁদের প্রেমের বার্ষিকী উদযাপন নিয়ে একটি মাইলফলকের ছবি শেয়ার করেছিলেন। যেখানে প্রিন্সের বোন প্যারিস জ্যাকসন মন্তব্য করেছিলেন।

তিনি বলেছিলেন, “তোমাদের দুজনকে একে অপরকে কতটা আনন্দ দেখাচ্ছে। তা দেখে আমার হৃদয় উষ্ণ হয়ে ওঠে। শুভ প্রেম বার্ষিকী, ভালোবাসা তোমাদের সকলকে।” ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে, প্রিন্স মলির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে বলেছিলেন, “সবকিছুতেই একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য থাকে। আমি মনে করি আমি একটি নির্দিষ্ট উপায়ে, এবং সে খুব, আমি বিপরীত বলতে চাই না, কিন্তু এমনভাবে পরিপূরক যেভাবে আমরা একে অপরের ভারসাম্য বজায় রাখি। আমি আরও আক্রমণাত্মক, সে একটু নরম। মলি আমাকে একটি ভিন্ন আলোর মাধ্যমে জিনিসগুলি দেখতে” এবং বিপরীতভাবে উৎসাহিত করে, তাদের সুসংহত থাকতে সাহায্য করে।”

Published by:

Share Link:

More Releted News:

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ