রাতের অনুষ্ঠানে মঞ্চে উঠেই বেকায়দায় মিমি! এই প্রথম তাঁর সঙ্গে ঘটল এমন ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের আগমন মানেই মাচা-শোয়ের(Stage Show) মরশুম। টলিপাড়া থেকে মফস্বল ও গ্রামের দিকে শো করতে যান শিল্পীরা। সিনেমা ও টেলিভিশনের তারকাদের সামনে থেকে দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষ। সেখানে তারকারা কখনও তাঁদের সিনেমার সংলাপ বলেন, কখনও বা তাঁদের সিনেমার জনপ্রিয় গান স্টেজে পারফর্ম করেন। তবে গ্রামে শো করতে গিয়ে অনেক সময়ই নানা সমস্যার সম্মুখীন হতে হয় শিল্পীদের। নানান অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে অনেককেই। সম্প্রতি এমনই এক ঘটনার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। তিনিও যে এমন এক পরিস্থিতিতে পড়বেন তা কখনও ভাবতে পারেননি নায়িকা। না, কোনও দুর্ঘটনা এদিন ঘটেনি। তবে যা ঘটেছে তা ভীষণ মজাদার।

আরও পড়ুনঃ নদীতে ভাসছে ৩ মহিলার মৃতদেহ, জঙ্গিহানায় এখনও নিঁখোজ নিষ্পাপ তিন শিশু

অভিনেত্রী নিজেই পুরো বিষয়টি শেয়ার করে নিয়েছেন সমাজ মাধ্যমে। দুদিন আগেই শহর থেকে অনেকটা দূরে একটি শো করতে গিয়েছিলেন মিমি। সেজেগুজে তৈরি হয়ে মঞ্চে উঠতেই দর্শকদের হাততালির ঝড়। বেশ ছন্দেই এগোচ্ছিল অনুষ্ঠান। কিন্তু শোয়ের মাঝেই হঠাৎ ছন্দপতন। মঞ্চে থাকা অবস্থাতেই অভিনেত্রীর জুতো ছিঁড়ে যায়। মঞ্চের মধ্যেই সে কি কাণ্ড! যদিও খুব সুন্দরভাবে এই আপত্তিকর পরিস্থিতি সামাল দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। দর্শকদের বিনোদন প্রদানে এতটুকু ত্রুটি হয়নি।

আরও পড়ুনঃ অন্ধকার রাস্তায় যুবতীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় ছুরির আঘাতে প্রাণ গেল যুবকের

এদিনের অভিজ্ঞতা প্রসঙ্গে মিমি বলেন, ‘জীবনে কখনও আমার সাথে এমনটা হয়নি। মঞ্চে জুতো ছিঁড়ে গিয়েছে।’ একথা বলেই হাসতে থাকেন নায়িকা। এদিন নিজের গাওয়া বেশ কিছু গান মঞ্চে গাইতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি মিমি একজন সফল মিউজিক ভিডিও ক্রিয়েটর। ‘মন জানে না’ ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি। আপাতত অভিনেত্রী ব্যস্ত রয়েছেন বেশ কিছু ছবির কাজ নিয়ে। ওটিটি-র পর্দাতেও তাঁকে দেখা গিয়েছে ‘যাহা বলিব সত্য বলিব’ নামক ওয়েব সিরিজে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?