রক্তের অভাবে মামাকে হারিয়েছিলেন,তাঁর স্মৃতিতেই রক্তদানের আয়োজন নীল-তৃণার

সাধারণতন্ত্র দিবসে হওয়া মূমূর্ষ রোগীদের কথা ভেবে আনন্দপুরে রক্তদান শিবিরের আয়োজন নীল ও তৃণার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমাজের জন্য ‘ত্রিনীল’ জুটির এগিয়ে আসা বারবার নজরে পড়েছে। লকডাউনে কখনও দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়াই হোক কিংবা পথকুকুরদের জন্য খাবারের আয়োজন করা । এসব ক্ষেত্রেই তাঁদের অংশগ্রহণ চোখে পড়ার মত। এবার ২৬ জানুয়ারি ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে রক্তের অভাবে সমস্যার সম্মুখীন হওয়া মূমূর্ষ রোগীদের কথা ভেবে আনন্দপুরে ১০৮ নং ওয়ার্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করলেন নীল ও তৃণা। সঙ্গে ছিলেন পৌরপিতা সুশান্ত ঘোষ ও  প্রযোজক রানা সরকার, অনেকদিন ধরেই পর্দার ‘গুনগুনে’র নাকি এমনটা করার খুব ইচ্ছা ছিল বলে জানিয়েছেন অভিনেতা স্বামী নীল ভট্টাচার্য। তাঁর কথায় ‘তৃণার এক মামা রক্তের অভাবে মারা গিয়েছিলেন। তারপর থেকেই এমন এক রক্তদান শিবিরের আয়োজন করার ইচ্ছা ছিল তাঁর। আজ তা বাস্তবায়িত হল।

এক্ষেত্রে সুশান্ত ঘোষের ভূমিকাও স্বীকার করেছেন নীল। তাঁর সাহচর্য ছাড়া যে  এমন কর্মকাণ্ড ঘটানো সম্ভব ছিল না তাও জানিয়েছেন। শুধু তাই নয় বহু মানুষ এসেছিলেন এদি এই রক্তদান শিবিরে। যাঁরা স্বেচ্ছায় রক্তও দিয়ে গিয়েছেন। তাঁদের অংশগ্রহণে তাঁদের এই আয়োজন যে সাফল্য পায় তা জানিয়েছেন অভিনেতা। তবে এখানেই তাঁদের দায়িত্ব শেষ নয়। ২৫ জানুয়ারি রাতেও নিজেদের মানুষের জন্য নিবেদন করেছিলেন তাঁরা। যাতায়াতের পথে পথে গড়িয়াহাট অঞ্চলের বহু মানুষ যাঁরা ফুটপাতে শীতের রাতে শুয়ে থাকেন কষ্টে তাঁদের কম্বল তুলে দিয়েছেন নীল ও তৃণা। তবে সবকিছুর শেষে স্বীকার করেছেন পৌরপিতা সহ অন্যান্য মানুষদের পাশে থাকার ঋণও। 

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই কাজ খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও