অনন্ত-রাধিকার বাগদান অনুষ্ঠানে কোমর দোলালেন নীতা আম্বানি

এই রীতিগুলি বরের বাড়িতে পালন করা হয়। এবং কণের পরিবার উপহার এবং মিষ্টি নিয়ে বরের বাড়িতে যান এবং তারপর হবু দম্পতি আংটি বিনিময় করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হয়ে গেল বিশ্বের অন্যতম ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির (MUKESH AMBANI) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বাগদান। গতকাল থেকেই রাধিকার মেহেন্দি অনুষ্ঠানের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আজ মুকেশ আম্বানির মুম্বইয়ের বাংলো অ্যান্টিলিয়াতেই একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বাগদান (Engagement Ceremony) সারলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।

রাধিকা শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে। ২০১৯ সালেই তাঁদের পরিবার অনন্ত এবং রাধিকা বিয়ের ঘোষণা করেছিলেন। আম্বানি পরিবার একটি বিবৃতিতে জানিয়েছেন, “গোল ধানা এবং চুনারি বিধানের মতো প্রাচীন ঐতিহ্য মেনেই তাঁদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” গোল ধনার অর্থ গুড় এবং ধনে বীজ, গুজরাতিদের এটি প্রাক-বিবাহ অনুষ্ঠান। এই রীতিগুলি বরের বাড়িতে পালন করা হয়। এবং কণের পরিবার উপহার এবং মিষ্টি নিয়ে বরের বাড়িতে যান এবং তারপর হবু দম্পতি আংটি বিনিময় করে। আজ এই সন্ধ্যায় অনন্তের বোন ইশা আম্বানি মার্চেন্ট হোমে গিয়ে রাধিকাকে ফাংশনে আমন্ত্রণ জানিয়ে এসেছেন।

এদিন রাধিকা কে দেখা যাচ্ছে, সোনার লেহেঙ্গাতে এবং অনন্ত আম্বানি নীল রঙের পোশাকে সেজে উঠেছিলেন। তাঁদের বাগদান অনুষ্ঠানের সময় অনন্তের মা নীতা আম্বানি চমকপ্রদ পারফরম্যান্স করেছেন। জুন মাসে, মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে রাধিকার জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে তিনি ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যে পারফরম্যান্স দিয়েছিলেন। রিলায়েন্স চেয়ারম্যানের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ অনন্ত আম্বানি (ANANT AMBANI)। যিনি এই মুহূর্তে কোম্পানির অন্যতম মালিক।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান