‘কোনো তুলনা নেই, কোনো প্রতিযোগিতা নেই’, হিন্দি বনাম দক্ষিণ বিতর্কে সরব রবিনা ট্যান্ডন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের এখন খ্যাতনামা অভিনেত্রী রবিনা ট্যান্ডন, ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় এই নায়িকার নাম সবসময়েই যায়। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘KGF Chapter 2’। যেখানে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে। এই ছবির সাফল্যের কারণেই হিন্দি বনাম দক্ষিণী চলচ্চিত্রের একটি ব্যারিকেড আরও একধাপ তৈরি হয়ে গিয়েছে। ‘পুষ্পা’র পর ‘KGF 2’ এবং ‘RRR’, দুই দক্ষিণী চলচ্চিত্রই বক্সঅফিসে রীতিমতন ঝড় তুলেছিল, কিন্তু এই সময়ে একই সঙ্গে মুক্তি পাওয়া হিন্দি চলচ্চিত্রগুলিকে রীতিমতন টেক্কা দিয়েছিল দক্ষিণী ছবিগুলি৷ এরপর থেকেই মানুষ হিন্দি বনাব দক্ষিণী চলচ্চিত্রের তুলনা করতে শুরু করে এবং সবাই জিজ্ঞাসা করতে শুরু করে যে দক্ষিণের চলচ্চিত্রগুলি ঠিক কী কারণে এতটা সফলতা পাচ্ছে। এই বিষয়ে এবার মুখ খুললেন রবিনা ট্যান্ডন।

তিনি বললেন, “আমি হিন্দি বনাম দক্ষিণী চলচ্চিত্রের মধ্যেকার কোনও দ্বন্দ্ব আছে বলে মনে করি না, প্রতিটি শিল্পের নিজস্ব ক্ষেত্রে রয়েছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিও, বিভিন্ন ধরণের চলচ্চিত্র তৈরি করার চেষ্টা করেন এবং আমাদের মুম্বাই ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একই কথা যায়। আপনি মুক্তিপ্রাপ্ত প্রতিটি হিন্দি ছবির কথা শুনতে পারছেন, কিন্তু মুক্তি পাওয়া প্রতিটি দক্ষিণী ছবির কথা কিন্তু আপনি শুনতে পাবেন না। কারণ, আপনি কেবল যেসব দক্ষিণী ছবি ব্লকবাস্টার হচ্ছে সেইসব দক্ষিণী চলচ্চিত্রের কথাই শুনতে পাবেন, প্রতি শুক্রবার হিন্দি চলচ্চিত্র মুক্তি পায় কিন্তু দক্ষিণী ছবি কিন্তু শুক্রবারে মুক্তি পায়না। আসলে আমরা চলচ্চিত্রের ভাগ্য জানি না।”

৪৭ বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘কোন শিল্পের ক্ষেত্রে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা নিয়ে ‘অতিরিক্ত’ সমালোচনা ঠিক নয়। প্রতিটি হিন্দি ছবিই সফলতা বা ফ্লপ হওয়া সবটাই আমাদের কাজের অনুপাত। আপনি যখন শুধুমাত্র দুটি হিন্দি ছবির ব্যবসার তুলনা করতে পারেন না, আমাদের হিন্দি চলচ্চিত্রগুলিও ভাল করেছে। হয়তো এরপরেও আরও একটি-দুটি হিন্দি ছবি সুপার ডুপার হিট হবে, সুতরাং কেউ বলতে পারেনা কোনটা সঠিক কোনটা ভুল। তাই হিন্দি এবং দক্ষিণী ছবির সঙ্গে কোনো তুলনা নেই, কোনো প্রতিযোগিতা নেই।’ কেজিএফ 2-এ রমিকা সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন রবিনা ট্যান্ডন৷ তিনি আশাবাদী, “আসুন প্রথমে ভারতীয় চলচ্চিত্র নিয়ে গণনা করা যাক। আমাদের শ্রোতারা যদি প্যান ইন্ডিয়া হই, তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব পশ্চিমকে কে ভাগ করবে?” এছাড়া অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘KGF 2′ অনেক বেশি এবং প্রত্যাশার বাইরে’ ফল করেছে, তাতে আমি কৃতজ্ঞ। আমার কাজ প্রশংসা পাচ্ছে দেখে আমারও খুব আশ্চর্যজনক লাগছে।’

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর