দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এবার সকলে মিলে লড়তে হবে, এক হোক আমাদের কন্ঠস্বর’, নারী সুরক্ষায় গর্জে উঠলেন মিমি

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আরজি কর-কাণ্ডে উত্তাল দেশ। শুধু শহর কলকাতাতেই প্রতিবাদ আটকে নেই, প্রতিবাদী সফর গোটা দেশ বিছিয়েছে। তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করার দায়ে প্রতিবাদ করছে হাজার হাজার মানুষ। পিছিয়ে নেই সেলিব্রিটিরা। তাঁরাও কখনও সোশ্যাল মিডিয়ায়, আবার কখনও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সবাই তিলোত্তমার বিচার চাইছে। অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীও আরজি কর-কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছেন। অবিলম্বে তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়েছেন অভিনেত্রী। আর তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একজন ফেসবুক লিখেছেন, মিমিকে ধর্ষণ করতে দিলে তিনি ১০ লাখ দিতে রাজি। আর এই বিষয়টি মিমি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে প্রতিবাদ করেছেন।

সোশাল মিডিয়ায় প্রকাশ্যেই ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে নারী নিরাপত্তা, সমাজে নারীদের অবস্থান, নারির স্বাধীনতার দাবি নিয়ে রাত দখল অভিযানে নেমেছেন শত সহস্র নারীরা, আর সেই আবহেই প্রকাশ্যে ধর্ষণের হুমকি মিমিকে, তা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রীর সহকর্মীরাও। তবে শুধু মিমি নয়, সমাজে প্রতি মুহূর্তে প্রতি মিনিটে মেয়েরা পরাধীন, বাস্তবের পাশাপাশি তাঁদের সোশ্যাল মিডিয়ায় রিল, ছবি-সহ একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করা হয়। শুধু ছেলেরা নয় মেয়েরাও এই কটাক্ষ সামিল। বিষয়টা এখন রীতিমতো জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে!

মেয়েদের পোশাকের ঝুল মাপা, ব্লাউজের গভীরতা মাপা, শাড়ি আঁচল কেন নাভির নীচে? বক্ষ বিভাজিকা কেন দেখা যাবে? একটা মেয়ে ছোট পোশাক পরলে কেন এত কটাক্ষ পুরুষ সমাজে, কেন নারীদের প্রতিটি পদক্ষেপে বিপদ? নেটিজেনরা আতস কাচ দিয়ে সেটা পরিপুষ্ট করে দেয় কমেন্টে। একের পর এক অশালীন, কদর্য মন্তব্য ভরে যায় তাঁদের কমেন্ট বক্স, এটাও কিন্তু ভার্বাল ধর্ষণের পর্যায়ে চলে যায়. এবার সেই প্রেক্ষিতেই সমাজের সর্বস্তরের নারীদের উদ্দেশে প্রতিবাদের ডাক দিলেন মিমি চক্রবর্তী। একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানালেন, তাঁর মতো এই ধরণের পরিস্থিতির সম্মুখীন যাঁরা তাঁরাও যেন মুখ খোলেন। এইসব মন্তব্যের পরেও চুপ করে থাকা মানে দোষীদের প্রশ্রয় দেওয়া। সকলে এক কণ্ঠে, এক লড়াই লড়বেন। উল্লেখ্য, মিমিকে যে বা যাঁরা ধর্ষণের হুমকি দিয়েছিল, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার সেল সেই সকল প্রোফাইলকে নিষ্ক্রিয় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ