আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নামাজ পরা বা মন্দিরে যাওয়া থেকে ট্রোলাররা আমাকে বিরত রাখতে পারবে না’- ট্রোলারদের কড়া জবাব নুসরতের

নিজস্ব প্রতিনিধি: নুসরত ভারুচা নিজের বিশ্বাস ও লাইফস্টাইল নিয়ে বিভিন্ন সময় নানা ভাবে ট্রোলড হন। পোশাক পরা হোক বা মন্দিরে যাওয়া সবক্ষেত্রেই তাঁকে নানারকম কুমন্তব্যের স্বীকার হতে হয়। সম্প্রতি একটি পডকাস্টে নুসরত বলেছিলেন অনলাইন জাজমেন্ট অর্থাৎ এই যে নানাবিধ আক্রমণাত্মক মন্তব্য এসব তাঁর বিশ্বাসকে একটুও টলাতে পারেনি। কারণ তাঁর বিশ্বাসের মধ্যে কোনও মিথ্যা নেই।

তাঁর কথায়, “যতই অবাস্তব ঘটনা ঘটুক না কেন সেগুলো বরং আমার বিশ্বাসকে আরও বেশি করে মজবুত করে।” পডকাস্টে এসে নুসরত অত্যন্ত স্পষ্টভাবে বলেন ধর্মের প্রতি তাঁর ভালবাসা ব্যক্তিগত। তাঁর পরিবারও ধর্ম সম্পর্কে অত্যন্ত উদার। তাই ধর্মের প্রতি উদার থাকার শিক্ষা তাঁকে পরিবারই দিয়েছে। ধর্ম সম্পর্কে যার যার বিশ্বাস তাঁর তাঁর কাছে, এটা কখনওই অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না।

নুসরতের কথায়, “যেখানে শান্তি পাওয়া যায় সেটা মন্দির হোক, অথবা গুরুদ্বার, বা চার্চ –যাই হোক না কেন সেখানে যাওয়া উচিত। আমি তো সর্বসমক্ষেই বলি যে আমি নামাজ পড়ি।” তাঁর আরও সংযোজন, “সময় পেলে দিনে ৫ বারও নামাজ পড়ি। ভ্রমণের সময় সঙ্গে করে প্রেয়ার মেট নিয়ে যাই। আমি এতেই শান্তি পাই। আমি সবসময় এটাই মানি যে ঈশ্বর এক। তাঁর সঙ্গে জুড়ে থাকার রাস্তাটা শুধু ভিন্ন। আমি সেই সব রাস্তা খুঁজে পেতে চাই।”

ট্রোলিং নিয়ে নুসরত বলেন আমি কোথায় যাচ্ছি, কী পোশাক পরছি তা নিয়ে লোক নানা কথা বলে। যখন আমি ফটো পোস্ট করি তখন তাতে কমেন্ট আসে, ‘এ কেমন মুসলিম? এঁর পোশাক দেখো।’ ট্রোলিং আসলে আমাকে বদলাতে পারেনি। ট্রোল আমার নামাজ পরা বা মন্দির যাওয়াকে আটকাতে পারেনি। আমি এই দুটো কাজ করি, করব। কারণ এগুলিতে আমি শান্তি পাই।”

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ