দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

OMG 2: কবে মুক্তি পাবে ‘ওহ মাই গড’? জানালেন অক্ষয় কুমার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুক্তির আগেই বিতর্কে অক্ষয় কুমারের ‘ওহ মাই গড-২’। কেন্দ্রীয় সেন্সর বোর্ড ছবিটিকে এখনও শংসাপত্র দেয়নি। ফলে পূর্ব ঘোষিত তারিখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও সোমবার ছবির মুখ্য অভিনেতা অক্ষয় কুমার টুইটারে এক পোস্টে জানিয়েছেন, নির্ধারিত দিনেই অর্থা‍ৎ আগামী ১১ অগস্ট মুক্তি পাবে ‘ওহ মাই গড-২’। শুধু তাই নয়, আগামিকাল মঙ্গলবার  ছবির গান, ‘ওঁচি ওঁচি ওয়াড়ি’ মুক্তি পাবে।

১১ বছর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ওহ মাই গড’। মুক্তির পরেই সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়োয় ছবিটি। শুধু তাই নয়,  গত এক যুগের কাছাকাছি সময় ধরে সমান জনপ্রিয় রয়ে গিয়েছে ছবিটি। ফলে ছবির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়। 

কিন্তু ‘ওহ মাই গড ২’ ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়। ছবির প্রথম ভাগে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার। তবে এবারে শিবের ভূমিকায় দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ নায়ক। অক্ষয়ের পাশাপাশি এই ছবিতে দেখা মিলবে ইয়ামি গৌতম ও পঙ্কজ ত্রিপাঠীর। ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন ইয়ামি গৌতম।

Published by:

Share Link:

More Releted News:

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ