সরস্বতী পুজোর দিনেই ‘রঘু ডাকাত’-এর শুভ মহরৎ সারলেন দেব-অনির্বাণ

আজ বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে ‘রঘু ডাকাত’-এর শুভমহরৎ সারলেন দেব-অনির্বাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালেই ‘রঘু ডাকাত’-এর ঘোষণা দিয়েছিলেন তারকা-সাংসদ দেব। কিন্তু এরপর ছবির বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি। এরপর কেটে গিয়েছে প্রায় ৪ বছর। অবশেষে সরস্বতী পুজোর পূণ্যলগ্নে শুরু হল ‘রঘু ডাকাত’-এর শুটিং। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ ছবির পর আবারও একফ্রেমে ধরা দিতে চলেছেন দেব-অনির্বাণ। ‘রঘু ডাকাত’ ছবিতে আবারও দেখা যাবে দেব-অনির্বাণকে। আজ বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে ‘রঘু ডাকাত’-এর শুভমহরৎ সারলেন দেব-অনির্বাণ।

সম্প্রতি দেব প্রযোজিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রিলিজের প্রাক্কালে ছবির সাফল্য কামনা করে একটি ভিডিও বার্তায় ছবির প্রচার সেরেছিলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তখন থেকেই গুঞ্জন দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ অভিনয় করতে পারেন অনির্বাণ, এবার গুঞ্জনে শিলমোহর পড়ল। জানা গিয়েছে, ‘রঘু ডাকাত’-এ খলচরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। সুতরাং পর্দাতে আবারও দেব-অনির্বাণকে একসঙ্গে দেখতে পারবেন ভক্তরা। এছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন, সোহিনী সরকার এবং ‘কিশোরী’ ইধিকা পাল। এছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়কে।

শোনা গিয়েছে, সোহিনী সরকার ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে ‘রঘু ডাকাত’-এও দেবের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। ছবির রেইকি সারতে মাস কয়েক আগেই বীরভূম রামপুরহাট গিয়েছিলেন দেব। তারাপীঠে পুজোও দিয়েছেন। তখন থেকেই গুঞ্জন। অবশেষে নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে ধরা দিয়ে অভিনেতা নিজেই জানান, পঁচিশের পুজোর মহাচমক ‘রঘু ডাকাত’। এবার এই ছবির মুক্তির অপেক্ষায় ভক্তরা।

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি