চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কমিক স্রষ্টা নারায়ণ দেবনাথকে গানের মাধ্যমে শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি: তাঁর হাত ধরেই শুরু হয়েছিল বাংলার কমিকস জগতের। তাঁর সৃষ্টি ’বাঁটুল দ্য গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’ বাঙালির জীবনে অবিস্মরণীয় হয়ে রয়েছে। গত ১৮ জানুয়ারি বেসরকারি হাসপাতালের শয্যায় শুয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারায়ণ দেবনাথ। আর তার মৃত্যুর পরেই শুরু হয়েছে বিতর্ক, যিনি বাঙালির শৈশবের আবেগ তিনি জীবদ্দশায় কতটা যোগ্য সম্মান পেয়েছিলেন, তাঁর শিল্পীসত্তার কতটা মূল্যায়ণ হয়েছিল? তাঁর ঘনিষ্ঠরা এ নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন।

এবার বাংলার কমিকস জগতের অন্যতম স্রষ্টাকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর অভিনব উদ্যোগ নিলেন নবীণ সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা। তৈরি হচ্ছে বিশেষ মিউজিক ভিডিও ‘কমিক্স কাণ্ড’। নারায়ণ দেবনাথের কমিক্যাল সৃষ্টি নিয়ে গান লেখার পাশাপাশি সুর বেঁধেছেন উ‍ৎপল দাস। সঙ্গীতায়োজনের দায়িত্বে সুব্রত বসু। মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে শান্তনু চট্টোপাধ্যায়। সম্পাদনায় পীযূষ ঘোষ। ইতিমধ্যেই রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এবার সম্পাদনার কাজ শুরু হবে। তার পরেই ওটিটি প্লাটফর্ম ‘ক্লিক’ এ মুক্তি পাবে মিউজিক ভিডিওটি।

গানের মাধ্যমে নারায়ণ দেবনাথকে যিনি শ্রদ্ধা জানানোর অভিনব উদ্যোগ নিয়েছেন সেই সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহার কথায়, ‘শিল্পীর মৃত্যু হলেও শিল্প অমর। নারায়ণ দেবনাথ বাঙালির রঙিন শৈশবের জাদুকর। ছোটবেলা থেকেই তাঁর ‘বাঁটুল দ্য গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’ পড়ে বড় হয়েছি। তাঁর যাবতীয় সৃষ্টিকে গানের মাধ্যমে তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। এ অনেকটাই গঙ্গাজলে গঙ্গা পুজো।‘

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ