চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ায় গায়িকার বাড়িতে পুলিশ, ভক্তদের অযাচিত কাণ্ডে বিরক্ত ব্রিটনি স্পিয়ার্স

নিজস্ব প্রতিনিধি: আজকাল সেলিব্রিটিদের দেখা পাওয়ার জন্যে আর হন্যে হয়ে টিভি বা সিনেমার জন্যে বসে থাকতে হয় না। বর্তমানে সোশ্যাল মিডিয়াই হল সেলিব্রিটিদের সঙ্গে সাধারণ মানুষদের দেখা করিয়ে দেওয়ার পারফেক্ট মাধ্যম। সোশ্যাল মিডিয়া থেকেই সেলিব্রিটিদের সমস্ত আপডেট মেলে। কিন্তু এর ফলে মাঝে মধ্যেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন তাঁরা। তখন উপায় না পেয়ে অনেকেই সোশ্যাল মিডিয়া ত্যাগ করেন। তবে কী, কোনও বিপাকে পড়েই  ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছিলেন আন্তর্জাতিক গায়িকা ব্রিটনি স্পিয়ার্স? সম্প্রতি আচমকাই ইনস্টাগ্রাম ছেড়ে যাওয়ার কারণ প্রকাশ্যে আনলেন ৪১ বছর বয়সী গায়িকা। সঙ্গে তাঁর বাড়িতে পুলিশ পাঠানোর জন্য ভক্তদের তিরস্কার করলেন।

সপ্তাহের শুরুতেই, আচমকাই ব্রিটনি স্পিয়ার্স তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিলেন, যা তাঁর ভক্তদের মধ্যে রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছিল। এরপরেই ভক্তরা গায়িকার সুস্থতা পরীক্ষা করার জন্য তাঁর বাড়িতে পুলিশ পাঠায়। এই ঘটনায় একেবারেই সন্তুষ্ট নন ব্রিটনি। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে এই সম্পর্কে জানিয়েছে যে, তিনি অতীতেও বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তাঁর অ্যাকাউন্ট মুছে ফেলেছিলেন। এছাড়াও মানসিক স্বাস্থ্য সম্পর্কেও তিনি বলেছেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভাল আছেন। এবং নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি যোগ ব্যায়াম, জিমে অনুশীলন করছেন। তিনি ইনস্টাগ্রাম ছেড়ে যাওয়ার কারণ হিসেবে লিখেছেন, “আমি আমার ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছি কারণ, সেখানে অনেক লোক আমাকে বলেছিল যে, আমি একজন ইডিয়টের মতো নাচ করি, আমাকে পাগল লাগছিল দেখতে। সত্যি বলতে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছিলাম কিন্তু লোকেরা যেভাবে এটি নিয়ে কথা বলেছেন তাতে আমি বিরক্ত হয়েছি।”

এরপর ব্রিটনি স্পিয়ার্স তাঁর ভক্তদের বাড়িতে পুলিশ পাঠানোর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “আমি হতবাক! আমার ইনস্টাগ্রামকে যখন বন্ধ করে ফেলি, তখন ভক্তরা চিন্তিত হয়ে পুলিশ পাঠায় আমার বাড়িতে। যা সত্যিই অযাচিত। আমি আমার ভক্তদের ভক্তি করি কিন্তু যারা এটা করেছে তাঁরা সত্যই আমার ভক্ত নয়, আমাকে খারাপ দেখানোর জন্যই তাঁরা এই কাজটি করেছে।” শেষে ব্রিটনি জানিয়েছেন, “আমি বেঁচে আছি, ভালো, সুস্থ আছি। একটি নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত আছি। আমার প্রকৃত ভক্তদের ঈশ্বর মঙ্গল করুন।”

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ