চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের বিপত্তি। বিশ্ব বিখ্যাত পপ তারকা জাস্টিন বিবারের অসুস্থতার কথা কারুরই অজানা নয়। তবে তিনি আপাতত সুস্থ। এই রেশ কাটতে না কাটতেই জানা গিয়েছে, জটিল রোগে ভুগছিলেন ব্রিটেনের আরও এক পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears)। সম্প্রতি তাঁর সেই রোগীর কথা স্মরণ করলেন ব্রিটনি। শরীরের ডানদিকে নার্ভ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর।

সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে গিয়ে নিজের নাচের একটি রিল ভিডিও ভাগ করে তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করে একটি দীর্ঘ নোট লিখেছেন। সেখানে ব্রিটনি বলেছিলেন যে, স্নায়ুর ক্ষতির জন্যে তাঁর ঘুম হত না, কিন্তু এই নাচ তাঁর শরীরের এই ব্যথা কমাতে সাহায্য করেছে। ব্রিটনি তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমি নাচছি, আমার ব্যথা দূর করার জন্যে। আমার শরীরের ডানদিকের স্নায়ু ধ্বংস হয়ে গিয়েছে। আমি মনে করি, ঈশ্বর ছাড়া এর নিরাময় কেউ করতে পারবে না। যখন আপনার মস্তিষ্ক যথেষ্ট অক্সিজেন পায় না, তখন আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই বন্ধ হয়ে যায়। আর স্নায়ুর ক্ষতি আপনার শরীরের অংশগুলিকে অসাড় করে দেয়।”

যার ফলে পপতারকা গত তিনসপ্তাহ ভালমতো ঘুমোতেও পারেন নি। এই যন্ত্রণা তাঁর শারীরিক দিকে একেবারে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এবং যার ফলে তাঁর মাথার একপাশও এখন কাজ করতে পারে না। ব্রিটনি আরও বলেন, “তবে আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসার পর থেকে গত ৩ বছর ধরে আমি হালকা অচেতন অবস্থায় আছি।” তাঁর এই রোগ থেকে তিনি আপাতত মুক্ত। ২০১৯ সালে চিকিৎসা করিয়েছেন এই রোগের।

ব্রিটনি আরও লিখেছেন, “তবে এটি বেশ মজার, আমি যখন নাচ করি তখন আমি এর ব্যথা অনুভব করি না। যদিও আমি আগের মত নড়াচড়া করতে পারি না। আমি সত্যিই বিশ্বাস করি যে, নাচ আমাকে বিশ্বাস এবং শক্তি জুগিয়েছে। ঈশ্বরের কৃপায় আমি অবশেষে এমন একটি ওষুধ পেয়েছি যেখানে আমি সত্যিই অনুভব করি যে আমার মস্তিষ্কে এবং আমার ঘাড়ে অক্সিজেন যাচ্ছে নাচের মাধ্যমে। আমার চোখ এখন আরও খোলা। যেভাবেই হোক, আমি অনেকটা ভালো হয়ে যাচ্ছি নাচের মাধ্যমে, আমি শ্বাস নিতে পারছি, আমি আরও স্মার্ট বোধ করছি কারণ, যীশু আমার সঙ্গে সবসময় আছে।” ব্রিটনি ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত একটি শক্তিশালী সংরক্ষক পদে ছিলেন। গায়িকা গত বছর তাঁর গানের প্রশিক্ষক স্যাম আসগরির সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ