চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাঝরাতে রাজের সঙ্গে বিয়ে সারলেন পরীমণি

নিজস্ব প্রতিনিধি: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমণি। শুক্রবার গায়ে হলুদের পরেই শনিবার রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরীমণি ও শরিফুল রাজ। পরীমণির বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজ-পরীমণির জমকালো বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। উকিল বাবার দায়িত্ব পালন করেছেন রেদওয়ান রনি।

১০১ টাকার দেনমোহরে বিয়ে সেরেছেন শরিফুল রাজ ও পরীমণি। যদিও অভিনেত্রীর দাবি তারা আগেই আত্মীয় স্বজনদের মধ্যেই অক্টোবর মাসে বিয়ে সেরে ফেলেছেন। পরীমণি কিছুদিন আগেই জানান তিনি মা হতে চলেছেন। তাই আগামী দেড়বছর শুটিং করবেন না তিনি। শনিবার মধ্যরাতে নিজেদের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরী-রাজ। তবে করোনার বাড়বাড়ন্তের জন্য সরকারি বিধিনিষেধ মেনেই কম অতিথি সমাগমে বিয়ে হয়েছে দুই তারকার। রাজ-পরীর প্রেম শুরু গিয়াসউদ্দিন সেলিমের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘গুনিন’-এর শুটিং সেটে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন দুই তারকা।

পরীর আনুষ্ঠানিক বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সাদা-হলদে ফুলে সাজানো হয়েছিল বর-কনের মঞ্চ। দু’জনের গায়ে ছিল খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ। রাজের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়ার বিষয়ে পরীমণি আগেই জানিয়েছিলেন, দুঃসময়ে রাজ তাঁর পাশে ছিল। মনের জোর ফিরিয়ে আনতে রাজের অবদান তিনি কোনওদিন ভুলতে পারবেন না। তবে কখন তিনি রাজের প্রেমে পড়ে গিয়েছিলেন, তা তিনি নিজেও জানতে না। শনিবার রাতে সেই প্রেমই পূর্ণতা পেয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ