মেহেন্দি দিয়েই নিকের প্রতি ভালবাসা প্রকাশ, আমেরিকায় করওয়া চৌথ উদযাপনে প্রস্তুত দেশি গার্ল

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময় কাঁপিয়েছেন বলিউড। তাঁর প্রেমে পাগল নেই এমন মানুষও খুব কম। তবে তিনি ভারতীয় হলেও বিয়ে করেছেন এক মার্কিন পপ তারকাকে। থাকেন আমেরিকায়। কার কথা বলা হচ্ছে তা আর আলাদা করে বলে অপেক্ষা রাখে না। প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে আমেরিকাতেও থাকলেও তিনি মনেপ্রাণে একজন খাঁটি দেশি গার্ল এবং সকল ভারতীয় উৎসব উদযাপন করেন। বর্তমানে অভিনেত্রী করওয়া চৌথ উদযাপনের জন্য প্রস্তুত। প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মেহেন্দি পরা হাতের ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে বর নিকের পুরো নাম। এই ছবি সামনে আসার পরেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছেন।

অভিনেত্রী তাঁর হাতে হিন্দিতে নিক জোনাসের পুরো নাম, নিকোলাস লিখেছেন। দেশি গার্ল আরও একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে মেয়ে মালতীর হাতেও রয়েছে মেহেন্দি। এই ছবি থেকে এটা স্পষ্ট প্রিয়াঙ্কা করওয়া চৌথ উদযাপনের জন্য অভিনেত্রী খুবই উত্তেজিত। এখন অনুরাগীরা সকলেই তাঁর এবং নিকের এই উৎসব উদযাপনের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

প্রিয়াঙ্কা কিছুদিন আগে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন। দুর্গাপুজো চলাকালীন তিনি একটি প্যান্ডেলে দেবীর আশীর্বাদ নিতে যান এবং তাঁর সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছিল।

প্রিয়াঙ্কার আগামী ছবি…

প্রসঙ্গত, হিন্দি সিনেমা থেকে এতদিন দূরে ছিলেন প্রিয়াঙ্কা। মন দিয়েছিলেন হলিউডে। তবে এবার এসএস রাজামৌলির প্যান-ইন্ডিয়া সিনেমার মাধ্যমে আবারও বলিউডে তিনি অভিনয় করতে প্রস্তুত, যেখানে মহেশ বাবু মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটি মূলত একটি তেলুগু ছবি, তবে হিন্দি সহ একাধিক ভাষায় ডাবিং করা হবে এবং মুক্তি পাবে। অভিনেত্রীর ভক্তরা তাকে এই ছবিতে দেখার জন্য উত্তেজিত। এসএস রাজামৌলির পরিচালনা ছাড়াও, হৃতিক রোশনের ক্রিশ ৪-এ দেশি গার্লের অভিনয় করার খবর পাওয়া গিয়েছে তবে, এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়ার আন্তর্জাতিক ক্ষেত্রে দ্য ব্লাফ এবং জাজমেন্ট ডে-এর মতো ছবি রয়েছে। প্রিয়াঙ্কাকে সিটাডেল সিজন ২-তেও দেখা যাবে। জানা গিয়েছে এটি বিলম্বিত হয়েছে এবং এটি ২০২৬ সালের বসন্তে প্রিমিয়ার হবে।

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫