দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোথায় বিয়ে করছেন পুলকিত-কৃতি ! শুনলে অবাক হবেন

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে  পুলকিত সম্রাট ও কৃতি খরবন্দা। আগামী ১৫ মার্চ তারা  সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।  দিল্লি এনসিআরে অবস্থিত ‘আইটিসি গ্র্যান্ড ভারতে’ তাদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে  পুলকিত সম্রাট।

২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে সম্পর্ক শুরু হয় পুলকিতের। এবার তাদের প্রায় চার বছরের এই সম্পর্ক এবার পরিণতি পাবে বিয়েতে।  প্রায় চার দিন ধরে তাদের বিয়ের অনুষ্ঠান হবে। আগামী ১৩ মার্চ থেকে শুরু হয়ে যাবে প্রি ওয়েডিং উৎসব। ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠানের তোরজোড় শুরু হয়ে গিয়েছে।  তাঁদের বিয়েতে উপস্থিত থাকবেন একেবারে হাতেগোনা অতিথি। তাদের মধ্যে রয়েছে রিচা চড্ডা, আলি ফজলরা,  ফারহান আখতার, সংঙ্গীতশিল্পী মিকা সিংহ  সহ জনপ্রিয় তারকারা। তাই পুলকিত-কৃতির বিবাহ কতটা জাঁকজমকপূর্ণ হবে সেই দিকে তাকিয়ে রয়েছে ভক্তরা।

উল্লেখ্য,  ‘আইটিসি গ্র্যান্ড ভারতে’ নয়াদিল্লি থেকে অল্প দূরে অবস্থিত ১২ লক্ষ বর্গমিটার জুড়ে বিস্তৃত । জাঁকজমকপূর্ণ এই হোটেলে রয়েছে  চারটি প্রেসিডেন্সিয়াল ভিলা এবং ১০০ টি স্যুট। এছাড়াও হোটেলের বাইরেও থাকছে অতিথিদের বসার বিশেষ আয়োজন। বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইন্ডোর-আউটডোরে সব রকমের ব্যবস্থাও রয়েছে।  জানা গিয়েছে, এই হোটেলের রুমগুলির ভাড়া ট্যাক্স-সহ ২৮ হাজার টাকা থেকে শুরু । তবে সর্বাধিকর রুমের ভাড়া ৪০ হাজারের উপরে।   

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ