চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছবির সাফল্যে খুশি রামচরণ দিলেন উপহার

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের ছবিকে সাফল্যের দিক থেকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণী ছবি। প্রথমে পুষ্পা, তারপর বক্স অফিসে আরআরআর এর সাফল্য সব মিলিয়ে এখন বক্স অফিস কাপছে দক্ষিণের ছবিতেই। ইতিমধ্যেই বক্স অফিসে ৭০০ কোটির ব্যাবসা করেছে এস এস রাজামৌলীর ছবিটি।  এক কথায় বলতে গেলে ছবির গল্প, চিত্রনাট্য, অভিনেতাদের লুক ও তুখোড় অভিনয় সব মিলিয়ে সারা দেশ এখন দক্ষিণী ছবিকেই বেশি গ্রহণ করছে। 

আর এবার তাই ছবির সাফল্যে খুশি হয়ে অভিনেতা রামচরণ এই ছবির টেকনিশিয়ান টিমকে অভিনন্দন জানাতে একটি করে গোল্ড কয়েন উপহার দিলেন। যার সোনার পরিমাণ ১ তোলা। তবে এই প্রথম নয় এর আগেও দক্ষিণী ছবিতে এমন ঘটনা আগেও ঘটেছে। এর আগেও বিভিন্ন ছবির সাফল্যে গোটা টিমকে অভিনন্দন জানিয়ে উপহার দেওয়ার রীতি দক্ষিণী দুনিয়ায় প্রচলিত। তবে শুধু উপহার দেওয়াই নয়। ছবি ফ্লপ হওয়াতে একবার নিজের পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছিলেন রজনীকান্ত। 

বলিউডের অভিনেতা অভিনেত্রী যারা দক্ষিণী ছবিতে অভিনয় করেন তাঁরাও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে বারবার বলে থাকেন যে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সেই টিমের সঙ্গে সখ্যতা এতটাই হয়ে যায় যে সেখানে কাজ করা ভীষণ সহজ হয়ে যায়। সম্প্রতি এই কথা শেয়ার করেছেন আলিয়া ভাটও। আর আর আর ছবিতে কাজের মাধ্যমেই দক্ষিণী ছবির দুনিয়ায় ডেবিউ করেছেন তিনি। আর কাজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে একথাই বলেছেন আলিয়া। 

Published by:

Share Link:

More Releted News:

দশম শ্রেণীর বোর্ডে ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ