Ranbir-Alia’s 1st Marriage Anniversary: বিয়ের এক বছর পরেও ভাল স্বামী হতে পারলেন না রণবীর, কেন?

আপনি সামগ্রিকভাবে মনে করেন আপনি ভাল করছেন। কিন্তু জীবন কখনই নিখুঁত নয়। আমি মনে করি না আমি একজন মহান ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর আজকের দিনে রণবীরের মুম্বই বাসভূমি বাস্তু জুড়ে লোকজনের ভিড়। চারিদিকে মিডিয়া, আলোর রশনাই, সাংবাদিকদের ভিড়, ক্যামেরা, ইভেন্ট আয়োজকদের ভিড়। কেন, নেই কোনও আগে সাড়া-শব্দ, আচকাই ঘোষণা হয়, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে। না, অন্যান্য সেলিব্রিটিদের মতো ডেস্টিনেশন ওয়েডিং নয়। রণবীরের নিজের বাড়িতেই বিয়ে হয় তাঁদের। তবে এই নিয়ে নানা সমালোচনাও চলেছিল। কারণ মানুষের অতিরিক্ত ভিড়ে স্থানীয় বাসিন্দারা যা অত্যাচারিত হয়েছিল তা বলাই বাহুল্য! হ্যাঁ, আজ ১৪ এপ্রিল। দেখতে দেখতে এক বছর কেটে গেল ঋষি-নীতি কাপুর পুত্র রণবীর কাপুর এবং মহেশ ও সোনি রাজদানের ছোট কন্যা আলিয়া ভাটের বিয়ের। আজ তাঁরা বাবা-মাও। বিয়ের দু মাস পরেই সন্তান আসার কথা জানান দম্পতি, তখনই ব্যপারটা পরিষ্কার হয়ে গিয়েছিল সবার কাছে। প্রেগনেন্ট হয়ে যাওয়াতেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেন রণবীর-আলিয়া। গতবছর নভেম্বরে কন্যা রাহার জন্ম হয়। দেখতে দেখতে তাঁর বয়সও ৬ মাস পার।

এমনিতে তো ভারতীয় রমনীদের স্বপ্নের নায়ক রণবীর, কিন্তু বর হিসেবে কেমন রণবীর? রণবীর কাপুর নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মনে করেন তিনি একজন মহান স্বামী নন। তবুও তিনি ভাল হতে চান। গতবছর তাঁদের বিয়ের অনুষ্ঠানে পারিবারিক বন্ধু, নির্মাতা করণ জোহর উপস্থিত ছিলেন।

রণবীর বলেন, “আপনি সামগ্রিকভাবে মনে করেন আপনি ভাল করছেন। কিন্তু জীবন কখনই নিখুঁত নয়। আমি মনে করি না আমি একজন মহান ছেলে, একজন মহান স্বামী, বা ভাই। কিন্তু আমার মনে হয় আমার ভাল করতে পারি এবং যতক্ষণ আপনি এটি সম্পর্কে সচেতন থাকবেন, ততক্ষণ আপনি সঠিক পথে থাকবেন।” এদিন রণবীর-আলিয়ার প্রথম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সোনি ও নীতু। এদিকে আলিয়াও তাঁদের অদেখা কিছু ছবি পোস্ট করে লিখলেন, ‘হ্যাপি ডে’। রণবীরকে শেষবার তু ঝুঠি ম্যায় মক্কার-ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল। তাঁর আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে, রশ্মিকা মন্দান্নার সঙ্গে Animal। আলিয়াকে শীঘ্রই রানি আউর রাণী কি প্রেম কাহানি রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে। এছাড়াও তিনি গল গাদট এবং জ্যামি ডোরনানের সঙ্গে Netflix স্পাই ফিল্মের মাধ্যমে হলিউডে অভিষেক করছেন।

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের