‘প্রাপ্তবয়স্ক দুনিয়ায় স্বাগত’, কত বড় হল রবিনার ছেলে?

আমার ছেলে প্রাপ্তবয়স্ক দুনিয়ায় ঢুকে পড়ল। তোমায় স্বাগত। ১৮ তম জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার হৃদয়। তুমি আমার রোদ, আমার চিরন্তন ভালবাসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব অল্প বয়সেই চার সন্তানের মা হয়েছেন ‘টিপ টিপ বরষা পানি’ নায়িকা রবিনা ট্যান্ডন। যদিও বিয়ের আগেই তিনি দুই সন্তানের মা হয়ে গিয়েছিলেন। কারণ দুই কন্যাসন্তানকে তিনি দত্তক নিয়েছিলেন। আর বিয়ের পর এক ছেলে ও এক মেয়ের মা হয়েছেন। বিয়ের আগে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে রবীণার সম্পর্কের কথা কারোরই অজানা নয়। জানা গিয়েছিল, তাঁরা চুপিচুপি বিয়েও করেছিলেন। কিন্তু বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন খিলাড়ি কুমার।

যাই হোক, তাঁকে ভুলে ব্যবসায়ী অনিল থাদানিকে বিয়ে করে এখন সুখের সংসার রবীণার। চার সন্তানের মা তিনি। তবে রাশা থাদানি ছাড়া অভিনেত্রীর আর কোনও সন্তান তেমন লাইমলাইটে আসেন না। অভিনেত্রীর মেয়ে রাশাও এখন বলিউডের পরিচিত মুখ। মায়ের মতোই চলন বলন, নাচ, অভিনয় সবটাই রপ্ত করেছেন রাশা। কিন্তু অভিনেত্রীর ছেলে রণবীর থাদানিকে তেমনভাবে লাইমলাইটে দেখা যায়নি। অন্যান্য স্টারকিডদের তুলনায় খুব প্রকাশ্যে আসেন তিনি। তাহলে এখন কতটা বড় হল সে? ১২ জুলাই ১৮ বছরে পদার্পণ করলেন রবিনার ছেলে রণবীর। আর ছেলের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে বিষয়টি নিজেই জানালেন রবিনা।

 

সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘আমার ছেলে প্রাপ্তবয়স্ক দুনিয়ায় ঢুকে পড়ল। তোমায় স্বাগত। ১৮ তম জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার হৃদয়। তুমি আমার রোদ, আমার চিরন্তন ভালবাসা। তুমি যে মানুষের মতো মানুষ হয়ে উঠছ, তার জন্যে আমি গর্বিত। দয়ালু, করুণাময়, শক্তিশালী, মহাদেব তোমার সঙ্গে আছেন। আমাকে মা হিসেবে বেছে নেওয়ার জন্যে ধন্যবাদ। তুমি একজন জ্ঞানী মানুষ হয়ে ওঠো।’ ছবিতে ছেলের শৈশবের একাধিক মূহুর্তে শেয়ার করেছেন অভিনেত্রী। আপনাদের জানিয়ে রাখি, রণবীর থাদানিকে পাপারাজ্জিদের ক্যামেরাতেও দেখা যায়না। তিনি লাইমলাইট থেকে নিজেকে অনেক দূরে রাখেন। আর এখন তিনি সম্পূর্ণভাবে পড়াশোনায় মনোযোগ দিয়েছেন।

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা বললেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা