আম্বানিদের ইভেন্টে রবিনার চমক, ‘মাতা রানি’র নেকলেস পরে চুরি করলেন লাইমলাইট

অভিনেত্রীর গলায় ছিল, একটি জমকালো নীলকান্তমণির নেকলেস, যা সূক্ষ্মভাবে স্তরে স্তরে সাজানো ছিল। এবং একটি আকর্ষণীয় 'মাতা রানি' লকেট দিয়ে সজ্জিত ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই গিয়েছে শিল্পপতি মুকেশ ও নীতা আম্বানির কালচারাল সেন্টার NMACC-এর তিন বছর পূর্তি উৎসব। আম্বানিদের ডাকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। যে ছবি-ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে সকলের মাঝে বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের গহনা-পোশাক আলাদাভাবে নজর কাড়ে সকলের। যাতে তিনি আবারও প্রমাণ করলেন যে, স্টাইল-ফ্যাশনের দিক দিয়ে তিনি এখনও সেরা। বিশেষ করে, অনুষ্ঠানে তাঁর শাড়ির সঙ্গে নজরকাড়া গহনা সকলে দৃষ্টি আকর্ষণ করেছে। তারকাখচিত সেই সন্ধ্যায় অভিনেতা একটি মার্জিত আইভরি রঙের সালোয়ার স্যুট পরেছিলেন।

যাতে তিনি সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। মানানসই ওড়নার সঙ্গে তিনি একটি ‘মাতা রানি’র লকেটবাহী একটি সোনার নেকলেস পরেছিলেন। যা অভিনেত্রীকে সকলের থেকে আলাদা করে দিয়েছিল। এবং তাঁর ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও একবার সকলের সামনে তুলে ধরেছিল। অভিনেত্রী তাঁর পোশাকটির সঙ্গে একজোড়া ক্লাসিক সোনালি হিল জুতো পরে সাজটিকে পূর্ণতা দিয়েছিলেন। এতে যোগ করেছিল নিখুঁত পরিশীলতা। তার রূপচর্চা পরিবেশের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছিল। পাশাপাশি তিনি হালকা লালচে গাল, স্মোকি চোখ এবং ন্যুড লিপস দিয়ে তাঁর মেকআপ সম্পূর্ণ করেছিলেন। তিনি চুলটি মাঝখানে সিঁথি করে একটি মসৃণ পনিটেল স্টাইলে বেঁধেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

কিন্তু সবকিছুর বাইরে অভিনেত্রীর সোনার গয়নাই সবার নজর কেড়েছিল। অভিনেত্রীর গলায় ছিল, একটি জমকালো নীলকান্তমণির নেকলেস, যা সূক্ষ্মভাবে স্তরে স্তরে সাজানো ছিল। এবং একটি আকর্ষণীয় ‘মাতা রানি’ লকেট দিয়ে সজ্জিত ছিল। নীলকান্তমণি ও হীরা দিয়ে অলংকৃত এই গয়নাটি মুহূর্তেই তাঁর সাজের প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল, যা ভক্তি ও উচ্চ ফ্যাশনের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিল। পাশাপাশি তিনি তাঁর পোশাকের সঙ্গে বাকি গয়নাগুলিও মানানসই রেখেছিলেন। হাতে পরেছিলেন ডায়মন্ড স্টাড, নজরকাড়া আংটি এবং বুলগারির একটি অসাধারণ নকশার সোনার ঘড়ি। যেটি সর্পাকৃতির ছিল। তবে এই প্রথমবার নয়, যেখানে রবিনা তাঁর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গয়না নির্বাচনে আধ্যাত্মিক মোটিফ ফুটিয়ে তুলেছেন, বছরের পর বছর ধরে, তাঁকে ভারতীয় দেব-দেবী দ্বারা অনুপ্রাণিত সূক্ষ্ম নকশার গয়না পরতে দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে ভগবান কৃষ্ণের চোকার থেকে শুরু করে দেবী লক্ষ্মীর নেকলেস।

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা বললেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা