চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিদ্যা ব্যানার্জি’র ছ্যাকায় টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’, ‘ফুলকি’দের, সেরা কে?

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে জোর টক্কর! ‘পরশুরাম’ জায়গা বহাল রাখলেও ‘বিদ্যা ব্যানার্জি’র দাপটে মুখ পুড়ছে ‘ফুলকি’, ‘পরিণীতা’দের। যদিও পরিণীতি সেরা পাঁচেই আছে, কিন্তু টিআরপির সেরা পাঁচে দেখা নেই জগদ্ধাত্রী, ফুলকিদের। নতুন ধারাবাহিক আসতেই দৌড়ে পালাচ্ছে পুরোনো ধারাবাহিকগুলি। হিসেবেমতো বৃহস্পতিবারেই টিআরপির তালিকা প্রকাশিত হয়। আর টিআরপি মানেই এক সপ্তাহ ধরে কোন কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করল তা জানার দিন। তবে এ দিনটায় একটু চিন্তিত থাকেন নির্মাতা থেকে ধারাবাহিকের কলাকূশলীরা। কারণ টিআরপির ওঠা-নামাতে নির্ধারিত হয় ধারাবাহিকগুলির আয়ু। কতদিন চ্যানেলে রাজত্ব করবে ধারাবাহিক, সেটারও হিসেব হয় টিআরপিতে। এর আগেও টিআরপির ছোবলে অনেক ধারাবাহিক অল্পদিনেই রাজত্ব গুটিয়েছে।

আবার এও হয়েছে যে, TRP-তে মানাঙ্ক ভাল থাকায় অনেক ধারাবাহিক বছরের পর বছর ধরে চ্যানেলে রাজত্ব করেছে। এদিকে শুরুর পর থেকেই টিআরপি-তে জবর দখল করে রয়েছে ‘পরশুরাম’। স্টার জলসার এই ধারাবাহিকটি এসেই টিআরপির শীর্ষে রাজ করা জি বাংলার জগদ্ধাত্রী, পরিণীতাকে একেবারে বোল্ড আউট করে দিয়েছে। মাঝে অবশ্য পরশুরামের রেটিং অনেক কমে গিয়েছিল। তবে আবারও মাথা তুলে দাঁড়িয়েছে সিরিয়ালটি। প্রথম আসন ফিরে পেয়েছে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করেছে ‘পরশুরাম।’ দ্বিতীয় স্থান দখল করেছে নতুন ধারাবাহিক বিদ্যা ব্যানার্জি। তৃতীয়স্থান দখল করেছে পরিণীতা। চতুর্থস্থানে রয়েছে, চিরসখা এবং পঞ্চমস্থান দখল করেছে রাঙামতী তীরন্দাজ। বহুদিন পরে চিরসখা সেরা পাঁচে জায়গা নিল।

চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘পরশুরাম’ প্রাপ্ত নম্বর ৭.০ (স্টার জলসা)
দ্বিতীয় স্থানে: ‘বিদ্যা ব্যানার্জি’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৮
তৃতীয় স্থানে: পরিণীতা (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৭
চতুর্থ স্থানে: ‘চিরসখা’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৫
পঞ্চম স্থানে: ‘রাঙামতী তীরন্দাজ’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.২
ষষ্ঠ স্থানে: ‘জগদ্ধাত্রী’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.০
সপ্তম স্থানে: চিরদিনই তুমি যে আমার, প্রাপ্ত নম্বর ৬.১
অষ্টম স্থানে: ও মোর দরদিয়া (স্টার জলসা) ও ফুলকি প্রাপ্ত নম্বর ৫.৮
নবম স্থানে: জোয়ার ভাঁটা (জি বাংলা) প্রাপ্ত নম্বর ৫.৬
দশম স্থানে: লক্ষ্মী ঝাঁপি (জি বাংলা) প্রাপ্ত নম্বর ৫.৫

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ