দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাধ্বী থেকে নরোত্তম মিশ্র, ‘আশ্রম’ নিয়ে গেরুয়া শিবিরের নিশানায় প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: ‘আশ্রম-৩’ নিয়ে বিতর্কে প্রযোজক-পরিচালক প্রকাশ ঝা। গত রবিবার তাঁর শ্যুটিং সেটে গিয়ে হামলা চালায় বজরং দল। আজ পাল্টা একের পর এক প্রকাশ ঝায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি ধেয়ে আসছে বিজেপি নেতা ও মন্ত্রীদের তরফে। প্রকাশ ঝাকে হুঁশিয়ারি দিয়েই ‘আশ্রম-৩’ নাম পরিবর্তনের কথা জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেছেন, ‘কেন আশ্রম নাম হবে ওয়েব সিরিজের? বজরং দল ঠিক করেছে। উনি পারবেন অন্য ধর্মের কোনও প্রতিষ্ঠানের নাম দিয়ে ওয়েব সিরিজ বানাতে? প্রকাশ ঝায়ের সঙ্গে যা হয়েছে সেটা ভুল, চারজন গ্রেফতার হয়েছেন। কিন্তু ওনার বোঝা উচিত হিন্দু ভাবাবেগে এইভাবে আঘাত আনা যায় না।’

তিনি এও জানিয়েছেন, ‘এই ওয়েব সিরিজের নামে গোটা জাতির অসম্মান করা হচ্ছে। প্রকাশ ঝায়ের ওয়েব সিরিজের নাম পরিবর্তন করা উচিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ওয়েব সিরিজের পরবর্তী শ্যুটিং-এর আগে প্রযোজক ও পরিচালককে কিছু কথা মানতে হবে। ওয়েব সিরিজের চিত্রনাট্য দেখাতে হবে প্রশাসনকে, তবেও অনুমতি মিলবে শ্যুটিং-এর। ধর্মকে আঘাত আনছে এমন কোনও দৃশ্য কিংবা অশ্লীল দৃশ্য দেখানো যাবে না।’ প্রকাশ ঝাকে হুমকি দিয়েছেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। তিনি বলেছেন, ‘এ দেশের থাকতে গেলে সনাতন ধর্মকে নিয়ে ছেলেখেলা করা চলবে না। আমরা সাধু-সন্তেরা সিনেমা দেখি না। মনে হচ্ছে ওঁরা আমরাদের বাধ্য করছেন ছবি দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।’

রবিবার প্রজ্ঞার নির্বাচনকেন্দ্র ভোপালের আরেরা হিলস এলাকায় পুরনো জেল চত্বরে শ্যুটিং চলছিল ‘আশ্রম’-এর। সেখানেই বজরং দলের কর্মীরা আচমকা এসে ভাঙচুর শুরু করেন। প্রথমে সেটে অপেক্ষমান গাড়িগুলিতে, পরে শ্যুটিংয়ের জিনিসপত্রও ভেঙে দেন তাঁরা। পরিচালকের প্রকাশের মুখে কালিও ছেটান। খোঁজ চালান ববি দেওয়লের।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ