‘আপনাদের শরীর ঠিক তো?’ অসুস্থতার গুজব নিয়ে মুখ খুললেন সলমান খান

অসুস্থ সলমান খান, রবিবার (১৯ জুলাই) ভাইজানের রুক্ষ-জীর্ণ চেহারার একটি ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ সলমান খান, রবিবার (১৯ জুলাই) ভাইজানের রুক্ষ-জীর্ণ চেহারার একটি ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে তাঁর চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, যা দেখে সকলেই চিন্তায় পড়ে গিয়েছিলেন এবং প্রশ্ন করতে শুরু করেছিলেন যে, ভাইজান কোনও বড় রোগে আক্রান্ত নাকি? অনেকে আবার অভিনেতাকে ট্রোল করতেও ছাড়েননি। বলেছেন, ‘৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে আপনাকে।’ নেটপাড়ার এই উত্তেজনা অভিনেতার নজরেও পড়েছে। অবশেষে সোমবার (২০ জুলাই) সকালে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট করে ট্রোলারদের নিজস্ব ভঙ্গিতে জবাব দিলেন সলমান খান।

 

নিজের অসুস্থতার খবর খারিজ করে জানালেন, ‘আপনারা সবাই কেমন আছেন, আপনাদের সবার স্বাস্থ্য ভাল তো?’ সঙ্গে জুড়ে দিলেন সাদা-কালো ব্যাকগ্রাউন্ডের কয়েকটি ছবি। অনেকের কাছেই মনে হয়েছে, এই পোস্টের মাধ্যমে তিনি তাঁর স্বাস্থ্য নিয়ে ওঠা গুজবের জবাব দিলেন। নতুন ছবিগুলিতেও অভিনেতাকে একই রকম লুকে দেখা যাচ্ছে, যেটি ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল। একই পোশাকে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। কিছু ছবির জন্য তিনি একটি ডেনিম জ্যাকেট ও কাউবয় হ্যাটও পরেছিলেন। ক্যামেরার সামনে তাঁকে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। ছবিগুলো ভাইরাল হওয়ার পর ভক্তরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং অভিনেতাকে সমর্থন করেছেন। অভিনেত্রী মাহি ভিজও প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘অসাধারণ’।

 

আসলে গত সপ্তাহে মুম্বইয়ে বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ (এসআরএ)-এর কার্যালয়ে গিয়েছিলেন সলমান খান। সেখানে তিনি কর্তৃপক্ষের অত্যাধুনিক ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে তিনি দরিদ্র সুবিধাভোগীদের হাতে বাড়ির চাবিও তুলে দেন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেতার চেহারার উপর সবার দৃষ্টি আকর্ষণ হয়। যেখানে তাঁকে বেশ রোগা, ক্লান্ত দেখাচ্ছিল, যা দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ভক্তরা তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। একটি মন্তব্যে লেখা ছিল, ‘সলমান খানের কী হয়েছে? প্রথমে ভেবেছিলাম এটা তিনি নন, কিন্তু সেখানে শেরাকেও দেখলাম। তার বয়স ধর্মেন্দ্রের মতো বাড়ছে’। আর একটিতে লেখা ছিল, ‘ওটা সালমান খান? তিনি কি অসুস্থ? হায় ঈশ্বর।’ এরপরেই আজ সকালে অভিনেতা ওই রহস্যময় ক্যাপশন দেওয়া ছবিগুলো পোস্ট করলেন। এদিকে সলমান খানকে পরবর্তীতে’ মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ -এ দেখা যাবে। তবে কিছু জটিলতার কারণে ছবিটির মুক্তি ক্রমাগত পেছোচ্ছে। মনে হচ্ছে ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাবে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের