‘সাতপাক ঘুরলে সবাই জানতে পারবে’, বিয়ের জল্পনায় মুখ খুললেন সায়ন্তিকা

আসলে গত দু বছর কলকাতা-বাঁকুড়া করেই কাটিয়ে দিয়েছেন। তাই তেমন বিশ্রাম হয়নি। চারচাকার গাড়িতেই জীবন কেটে যেত। তাই শরীরের উপরও অনেক অত্যাচার হয়েছে, তাই এখন শরীরের যত্ন নিতে চান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনবছর অপেক্ষার পরেও লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীর তালিকা থেকে বাদ পড়লেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার জন্যে মনে পুষে রেখেছেন একরাশ অভিমান। বিষয়টি প্রকাশ্যেও এনেছেন অভিনেত্রী। কিন্তু কোনও ইস্তফা দেননি অভিনেত্রী। তাঁর নামে যে ইস্তফা পত্রটি ঘুরে বেড়াচ্ছিল, তা নিছকই ফেক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা, কিন্তু বিজেপির প্রার্থীর কাছে তিনি হেরে যান। কিন্তু হেরে গেলেও বাঁকুড়ার মাটি আঁকড়ে পড়েছিলেন অভিনেত্রী। বেশিরভাগ সময়েই বাঁকুড়া থাকতেন। আশা ছিল, বিধানসভা হয়নি তো কি হয়েছে! লোকসভায় হয়তো টিকিট পাবেন অভিনেত্রী। কিন্তু সেই আশায় বালি। বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। তখনই রটে যায় তিনি দল ছাড়ছেন।

কিন্তু এমন রটনা সম্পূর্ণ মিথ্যা। বরং অভিনেত্রী জানিয়েছেন, তাঁর একটু অভিমান হয়েছে বটেই। কিন্তু তিনি দলকে জিজ্ঞাসা করবেন, কেন তাঁরা তাঁকে যোগ্য মনে করলেন না লোকসভার প্রার্থী হওয়ার জন্যে। যাই হোক, এই ঘটনার পর অভিনেত্রী রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গিয়েছেন। আবারও অভিনয়ে মন দিয়েছেন। শরীরচর্চা করেছেন। ইনস্টাগ্রাম ঘুরলেই তা নজরে পড়বে। এখন আবার শোনা যাচ্ছে, তিনি নাকি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর আগে ঢাকাই নায়ক জায়েদ খানের সঙ্গে তাঁর বিয়ের জল্পনা উঠেছিল। যদিও এই রটনাও সত্যি নয়। কিন্তু টিকিট না পেলেও ভোটের প্রচারে কী বেরিয়েছেন? এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যম কে অভিনেত্রী বলেছেন, এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন। কিন্তু বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই তাঁর। আসলে গত দু বছর কলকাতা-বাঁকুড়া করেই কাটিয়ে দিয়েছেন। তাই তেমন বিশ্রাম হয়নি। চারচাকার গাড়িতেই জীবন কেটে যেত। তাই শরীরের উপরও অনেক অত্যাচার হয়েছে, তাই এখন শরীরের যত্ন নিতে চান তিনি।

তবে টিকিট পাননি বলে বাঁকুড়ার সঙ্গে একেবারেই দূরত্ব বাড়েনি। কালও যদি প্রয়োজন পড়ে, তিনি ছু়টে যাবেন। এদিকে রাজনীতির জন্যে সিনেমার দিকেও নজর দেওয়া হয়নি। আসলে রাজনীতি বুঝতে অনেক সময় লেগে গেল। এদিকে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই দু’বছরে ছেলে খোঁজার সময় হয়নি। তাই বিয়ে যদি করেন তাহলে সবাইকে জানিয়েই করবেন। লুকোচুরিতে তিনি বিশ্বাসী নন। আর জায়েদ খানের সঙ্গেও আমার তাঁর ভালই সম্পর্ক। মাস কয়েক আগেই একটা ছবিতে কাজের জন্যে জাযেদ খানের বিপরীতে তাঁর ডাক পড়েছিল। কিন্তু শেষমেশ ছবিটি থেকে বাদ যান অভিনেত্রী। সেই সূত্রেই আলাপ তাঁদের। তবে যদি বিয়ে করেন অবশ্যই জানতেন পারবেন সবাই।

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ