হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি শব্দেই বিপাকে দক্ষিণী তারকা! হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন কন্নড় অভিনেতা শিবরাজকুমার। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্ষমাও চাইলেন অভিনেতা। তাঁর দাবি, কথা বলার সময় তিনি বিভ্রান্ত হয়ে ভুল শব্দ ব্যবহার করেছিলেন।

ঘটনার সূত্রপাত ‘অরিজিনাল মনস্টার’-এর টাইটেল লঞ্চ অনুষ্ঠানে। ছবিটি কন্নড় ও হিন্দি দুই ভাষাতেই তৈরি হচ্ছে। সেখানে শিবরাজকুমারকে হিন্দি সংলাপ বলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হিন্দি তাঁর দ্বিতীয় ভাষা এবং এই ভাষায় তিনি সাবলীল। এর পরেই হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক বাড়তে থাকায় বুধবার একটি অনুষ্ঠানে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা। শিবরাজকুমার জানান, হিন্দিকে জাতীয় ভাষা বলার সময় কোনও একটি নির্দিষ্ট ভাষাকে বোঝানো তাঁর উদ্দেশ্য ছিল না। তাঁর কথায়, কন্নড় যেমন তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই প্রত্যেক ভাষাই সংশ্লিষ্ট মানুষের কাছে সমান আবেগের। 

আরও পড়ুন: ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

অভিনেতা আরও বলেন, কথা বলার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ভুল শব্দ ব্যবহারের জন্য তিনি দুঃখপ্রকাশ করেন এবং ক্ষমা চান। কোনও ভাষাকে ছোট করা বা অস্মমান করার অভিপ্রায় তাঁর ছিল না বলেও স্পষ্ট করেন। ভাষা নিয়ে বিতর্ক অবশ্য দক্ষিণী সিনেমা অথবা বলিউডের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। সর্বভারতীয় ছবির বাজার যত বাড়ছে, হিন্দি ও আঞ্চলিক ভাষার অবস্থান নিয়েও ততই আলোচনা তৈরি হচ্ছে। সেই আবহে জনপ্রিয় তারকার এমন মন্তব্য দ্রুত বিতর্কের কেন্দ্রে চলে আসে। এদিকে ‘অরিজিনাল মনস্টার’ শিবরাজকুমারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর. চল্ফ পরিচালিত এবং যমুনা চন্দ্র প্রযোজিত ছবিটিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুনীল। ৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ক্ষমতা, হিংসা এবং মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরা হবে। কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেতে চলা ছবিটির হাত ধরেই হিন্দি ছবিতে অভিষেক হচ্ছে শিবরাজকুমারের। 

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী