হাসপাতালে ভর্তি শ্বেতা, শরীর নিয়ে বিঁধলেন প্রাক্তন স্বামী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। শো শেষ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। শো শেষ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দুর্বলতা এবং রক্তচাপ কমে যাওয়ার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানানো হয়েছে শ্বেতা তিওয়ারির টিমের পক্ষ থেকে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে প্রচুর ট্রাভেল করেছেন শ্বেতা। পর্যাপ্ত বিশ্রাম তিনি পাননি। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তবে আগের থেকে নাকি এখন অনেকটা ভাল আছেন শ্বেতা। দ্রুত বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন তাঁর টিমের সদস্যরা।

তবে এই খবর শোনা মাত্রই নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে দিলেন শ্বেতার প্রাক্তন স্বামীঅভিনব কোহলি। সুস্থতা কামনা করলেও অভিনেত্রীর ফিট থাকার জন্য ওজন কমানোকেও কটাক্ষ করতে ছাড়েননি। এদিন তিনি লেখেন, ‘আমার আর আমার ছেলের একসঙ্গে থাকার জন্যে যে লড়াই লড়ছি তা একদিকে, কোর্টে তার সুরাহা হবে। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি শ্বেতা দ্রুত সুস্থ হয়ে উঠুক। সব অভিনেতা আপনাদের সামনে সুন্দর দেখতে লাগা এবং দর্শকদের থেকে ভালোবাসা পাওয়ার চক্করে এমন বডি বানানোয় মন দেন যে সেটাই বিপদ ডেকে আনে। সমানে কম খেতে খেতে একটা সময় আসে, যখন হার্ট ক্লান্ত হয়ে পড়ে।’

প্রসঙ্গত, ‘খতরো কে খিলাড়ি সিজন ১১’-র ফাইনালে পৌঁছলেও বিজয়ীর ট্রফি জিততে পারেননি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। দিব্যাঙ্কা ত্রিপাঠির সঙ্গে শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রফি জিতে নেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানি।

 

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

হাসপাতাল ভর্তি না নেওয়ায় রাস্তায় পড়েছিলেন, প্রয়াত সেই দক্ষিণী অভিনেত্রী পাভালা শ্যামলা

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের