চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা, কী বললেন বিশ্বকাপজয়ী?

নিজস্ব প্রতিনিধি: পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে  বিয়ে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা।   ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানালেন সব কথা। বিশ্বকাপ জয়ের পর গত ২৩ নভেম্বর গায়ক সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও তা অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়ে যায়। বিয়ের দিনেই সামনে আসে পলাশের সঙ্গে মেরি ডিকোস্টা নামে এক মহিলার চ্যাট। যা নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। তারপর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি স্মৃতিকে। দু’দিন আগেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন স্মৃতি। যেখানে তাঁর হাতে দেখা যায়নি পলাশের দেওয়া আংটি। তখন থেকেই পলাশ- স্মৃতির সম্পর্ক ভাঙার জল্পনা আরও গাঢ় হয়। তার পরেই রবিবার ইনস্টা স্টোরিতে সব কিছু স্পষ্ট করে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

ইনস্টা স্টোরিতে স্মৃতি সমস্ত কিছু স্পষ্ট করে লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে এবং আমি মনে করি এই মুহূর্তে আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এটা এভাবেই রাখতে চাই, কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে।” এর পরেই যাবতীয় চর্চার এখনেই সমাপ্ত করার কথা বলে তিনি লিখেছেন, “আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ করছি। আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।” স্মৃতির আরও সংযোজন, “আমি বিশ্বাস করি আমাদের সকলের এবং আমার  একটি উচ্চ  উদ্দেশ্য রয়েছে যা সর্বদা সর্বোচ্চ স্তরে আমার দেশের প্রতিনিধিত্ব করে আসছে। আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব এবং সেখানেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।”

smriti mandhana

 বিয়ের দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতির বাবা। হার্ট অ্যাটাকের মত সমস্যা দেখা দেওয়ায় বিয়েবাড়ি থেকে তাঁকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থগিত করা হয় বিয়ে।  তার পরেই পলাশের সঙ্গে মেরি ডিকোস্টার চ্যাট সামনে আসে এবং পলাশকেও পরের দিন ভর্তি করা হয় হাসপাতালে। পলাশের ‘প্রতারণা’র কারণে নাকি বিয়ে বাতিল হয়েছে। এই জল্পনা জোরাল হয়। সেই ঘটনার পর কবে হবে বিয়ে তা নিয়ে মান্ধানা বা মুচ্ছল পরিবারের কেউই মুখ খোলেননি। এমনকি স্মৃতি বা পলাশও মুখে কুলুপ এঁটেছিলেন। মাঝে পলাশ ও স্মৃতির  নিজেদের ইনস্টাগ্রামের ‘বায়ো’তে বহু চর্চিত নীল রঙের ‘এভিল আই’ চিহ্ন যোগ করেন।   তারপর কয়েকদিন আগেই  বিমানবন্দরে হাসি মুখে দেখা যায় পলাশকে। তিনি যান বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে। ভক্তদের সঙ্গে মেঝেতে বসে থাকতে দেখা যায় সুরকার-গায়ককে। এই দেখে অনেকে ভেবেছিলেন হয়ত তাঁদের সম্পর্ক আবারও জোড়া লাগছে। কিন্তু কোথায় কি, রবিবার স্মৃতির পোস্টই সব প্রশ্নের উত্তর দিয়েছে ।

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ