আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

গর্ভবতী সোনাক্ষী! মেয়ের বিষয়ে মুখ খুললেন মা পুনম

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর থেকেই অভিনেত্রী সোনাক্ষী সিনহার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন চলছে। এই নিয়ে বহুবার অভিনেত্রী মুখ খুলেছেন। গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। গত বছর মুম্বইয়ের একটি জমকালো ইভেন্টে নজরকাড়া লাল পোশাকে হাজির হয়েছিলেন সোনাক্ষী, তখন থেকেই তাঁর গর্ভধারণের গুজব ছড়িয়ে পড়েছে। পোশাকের ফাঁকে অভিনেত্রীর পেটের অংশ অনেকটাই স্ফীত ছিল, তখনই তাঁকে দেখে অনেকে মনে করেছিলেন যে, তিনি হাত দিয়ে তাঁর বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন। কিন্তু সোনাক্ষী এবং তাঁর স্বামী জহির ইকবাল দুজনেই এই গুজব হেসে উড়িয়ে দেন। এরপরেও একাধিকবার অভিনেত্রীর গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন ওঠে, কিন্তু প্রতিবারই তাঁরা গুজব উড়িয়ে দেন। এবার বলিউড অভিনেত্রীর মা পুনম সিনহা এই জল্পনা নিয়ে মুখ খুললেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন সোনাক্ষীকে তাঁদের জীবনে স্বাগত জানাতে পেরে তাঁরা ধন্য।

তাঁর কথায়, ‘ওই মুহূর্ত সবথেকে ভাল মুহূর্ত, যখন আমার মেয়ে সোনাক্ষী আমার কোলে এসেছি। মেয়েকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। আমি মনে করি কন্যা ছাড়া জীবন কিছুই নয়।’ এরপরই পুনম সোনাক্ষীর গর্ভাবস্থার গুজবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমি জানি না তারা আমাকে কতবার দাদি বানিয়েছে। সেই সুখও খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসবে।’ দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০২৪ সালের জাহির ও সোনাক্ষী বিশেষ আইনিমতে বিয়ে করেন। কারণ জাহির মুসলিম, এই নিয়েও সোনাক্ষীর বিরুদ্ধে অনেক কটাক্ষের ঝড় উঠেছিল।

২০১৩ সালে সলমান খানের একটি পার্টিতে দুজনের প্রথম দেখা হয়েছিল। তবে, ২০১৭ সালে ‘টিউবলাইট’-এর আফটার-পার্টিতেই তাঁদের আকর্ষণ তৈরি হয় এবং ঘণ্টার পর ঘণ্টা তাঁদের কথা বলতে দেখা যায়। এরপর ২০২৪ সালে সোনাক্ষী তাঁর মুম্বইয়ের বাসভবনে বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিবাহটি ছিল একটি ঘরোয়া অনুষ্ঠান, যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য মুম্বইয়ে একটি জমকালো সংবর্ধনার আয়োজন করেছিলেন।

গত বছর, যখন সোনাক্ষীর গর্ভধারণের গুজব ছড়িয়েছিল, তখন তিনি ইনস্টাগ্রামে কিছু চমৎকার ছবি শেয়ার করে সেই জল্পনা উড়িয়ে দেন এবং লেখেন, ‘শুধুমাত্র পেটে হাত রেখে পোজ দেওয়ার জন্য মানব ইতিহাসের দীর্ঘতম গর্ভধারণের বিশ্ব রেকর্ডধারী।’ জাহিরও এই গুজব নিয়ে মজা করে খোঁচা দিয়েছেন। রমেশ তৌরানির দিওয়ালির পার্টিতে পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার সময়, তিনি দুষ্টুমি করে সোনাক্ষীর পেটে হাত রাখেন, যেন জল্পনাটিকেই সত্যি প্রমাণ করেন তিনি। এই নিয়ে নেটপাড়ায় হাসির ধুম উঠেছিল।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রী কে?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ