আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ত্রোপচারের উদ্দেশ্যে প্রেমিকের সঙ্গে জার্মানি পাড়ি সুনীল-কন্যার

নিজস্ব প্রতিনিধি: বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি (Athiya Shetty) এখন বেশ চর্চিত বলিউড অভিনেত্রীদের মধ্যে একজন। বিশেষ করে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে অভিনেত্রীর ডেটিং-এর কথা কারুরই অজানা নয়। জানা গিয়েছে, তাঁরা কয়েক বছর ধরেই ডেটিং করছেন। দুজনকেই প্রায়শই ছুটির দিনে, আউটিং এবং ডিনার ডেটে একসঙ্গে দেখা যায়। যদিও তাঁরা কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের ভালবাসার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন নি। কিন্তু তাঁরা যে সম্পর্ক রয়েছে তা, তাঁদের সম্পর্কের হাবে-ভাবেই বোঝা যায়। আজ সকাল সকালই অভিনেত্রী-ক্রিকেটার উড়ে গিয়েছেন জার্মানির উদ্দেশ্যে।

আজই তাঁদের মুম্বই এয়ারপোর্টে প্রকাশ্যে দেখা গিয়েছে। প্রেমিক কে একা ছাড়তে কিছুতেই নারাজ আথিয়া, সেই কারণেই রাহুলের সঙ্গে তিনিও রওনা দিয়েছেন। তবে দেশ ছেড়ে হঠাৎ বিদেশে পাড়ি দিলেন কেন এই জুটি?

আসলে এই জুটির এক ঘনিষ্ঠ সূত্রের খবর, কে এল রাহুলের চিকিত্‍সার জন্য তাঁরা আজ জার্মানিতে উড়ে গিয়েছেন। শোনা গিয়েছে, কুঁচকিতে চোট লাগার কারণে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। ৩০ বছর বয়সী, এই ক্রিকেটারের কুঁচকিতে আঘাত লেগেছে, সেই কারণেই অস্ত্রোপচার করতে হবে তাঁর, আর তা দেশে নয়, বিদেশে হবে। তাই জন্যেই জার্মানিতে উড়ে গেলেন তাঁরা। সূত্র অনুযায়ী, রাহুল সেখানে প্রায় এক মাস থাকবেন, তাই প্রেমিকের এই অবস্থায় আথিয়া তাঁর পাশে থাকবেন। সূত্রের খবর, ২০২২ সালের শীতকালে, দক্ষিণী রীতি অনুসারে গাঁটছড়া বাঁধতে পারেন আথিয়া-রাহুল। তবে তাঁরা তাঁদের বিয়ের গুজব অস্বীকার বা নিশ্চিত কিছুই করেননি। এমনকী, আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টিও বেশ কয়েকবার মেয়ের বিয়ের গুজব উড়িয়ে দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ