Karwa Chauth: উৎসবের আগেই দেশে ফিরলেন কিয়ারা, তড়িঘড়ি শ্বশুরবাড়ি উড়ে গেলেন পরিণীতি

কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা আগামীকাল, ২০ অক্টোবর তাদের দ্বিতীয় করওয়া চৌথ উদযাপন করবেন। গত বছর, জাতিগত পোশাক পরে, দম্পতি তাদের বাড়ির ছাদে করওয়া চৌথ উদযাপন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: করওয়া চৌথ (Karwa Chauth) হিন্দুধর্মের একটি পবিত্র উৎসব। এই উৎসবের জন্যে বিশেষ করে বিবাহিত মহিলারা প্রতিবছর অপেক্ষায় থাকেন। স্বামীর দীর্ঘায়ু কামনা করে সারাদিন উপবাস রাখেন এবং নিজেকে সুন্দর করে সাজান, রাতে চাঁদ উঠলে অর্ঘ্য নিবেদন করে স্বামীর মুখ দেখেই উপবাস ভাঙেন হিন্দু বিবাহিত মহিলারা। সাজসজ্জার কথা বললে, এদিনের জন্যে মহিলারা অনেক দিন আগে থেকেই কেনাকাটা শুরু করেন। শাড়ি, গহনা, মেহেন্দি এবং মেকআপ-সহ একাধিক সরঞ্জাম কেনেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিয়ম মেনে এই উৎসব পালন করেন। বলিউড ডিভা, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া, কিয়ারা আদভানি, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর-সহ একাধিক বলিউড অভিনেত্রী স্বামীর মঙ্গলে করওয়া চৌথ পালন করেন।

যদিও সদ্য বিয়ে হয়েছে ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়ার। তাই তাঁদের করওয়া চৌথ পালন দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা। লাভবার্ডস কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা ২০২৩ সালে গাঁটছড়া বেঁধেছেন৷ ব্যস্ত কাজের সময়সূচীর মধ্যেও গতবছর এদিনটা পালন করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। এবছরও করওয়া চৌথ পালন করবেন তাঁরা। যে কারনে নিজের দ্বিতীয় করওয়া চৌথ উদযাপনের আগেই দিল্লিতে চলে এসেছেন কিয়ারা, কারণ শুটিংয়ের জন্যে অনেকদিন ধরেই বিদেশে ছিলেন অভিনেত্রী। হৃতিক রোশনের WAR 2-এ সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন কিয়ারা।

আজ, ১৯ অক্টোবর, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাপারাজ্জি ক্যামেরায় ধরা দিয়েছেন কিয়ারা আদভানি। তিনি বেইজ বটম সহ একটি সাদা ফুলহাতা টপ পরেছিলেন। তাঁর হাতে একটি কালো ব্যাগ এবং তার ফোন ছিল। তিনি একটি মুখোশ পরেছিলেন এবং বিমানবন্দর বিল্ডিং থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে প্যাপের জন্য পোজ দিয়েছেন। এরপরেই তিনি গাড়িতে উঠে চলে যান। কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা আগামীকাল, ২০ অক্টোবর তাদের দ্বিতীয় করওয়া চৌথ উদযাপন করবেন। গত বছর, জাতিগত পোশাক পরে, দম্পতি তাদের বাড়ির ছাদে করওয়া চৌথ উদযাপন করেছিলেন।

অন্যদিকে ২০২৩ সালে বিয়ে করেছেন বলিউডের আরেক সুপারস্টার অভিনেত্রী পরিণীতি চোপড়া। সর্বকনিষ্ঠ আপ নেতা রাঘব চাড্ডার গলায় মালা দেন অভিনেত্রী। গতবছর দাম্পত্যের প্রথম করওয়া চৌথ একসঙ্গে পারন করেছিলেন রাগনীতি জুটি। দ্বিতীয় করওয়া চৌথও একসঙ্গে পালন করবেন পরিণীতি চোপড়া। সেই কারণেই আজ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দিল্লিতে উড়ে গিয়েছেন অভিনেত্রী।মুম্বই বিমানবন্দরে কালো পোশাকে তাঁকে দেখা গিয়েছে। দিন কয়েক আগেই স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন পরিণীতি। সেখান থেকে ফিরেই করওয়া চৌথের জন্যে প্রস্তুতি শুরু করেছেন পরিণীতি চোপড়া। এদিন বিমানবন্দরে অভিনেত্রীকে খুব স্টাইলিশ দেখাচ্ছিল। এয়ারপোর্ট লুকের জন্য কালো রঙের স্যুট বেছে নিয়েছিলেন পরিণীতি। সঙ্গে খোলা চুল, খুব হালকা মেকআপ, ম্যাচিং ব্যাগ এবং পায়ে কালো লোফার জুতা পরে তার সুন্দর চেহারাটি সম্পূর্ণ করেছেন। পরিণীতি চোপড়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। যেখানে তার শ্বশুর বাড়ি। আগামিকাল শ্বশুরবাড়িতে করওয়া চৌথের উৎসব উদযাপন করবেন অভিনেত্রী। কাজের কথা বলতে গেলে, অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘চমকিলা’ ছবিতে। যেখানে তাকে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে।

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর