মুক্তি পেল বলিউড চলচ্চিত্র ‘ফুলে’র প্রথম পোস্টার লুক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খুব শীঘ্রই বলিউডে তৈরি হতে চলেছে, প্রখ্যাত সমাজ-সংস্কারক মহাত্মা জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ও তাঁর স্ত্রী সাবিত্রীবাই ফুলের (Mahatma Jyotirao Govindrao Phule and Savitribai Phule)বায়োপিক! যেখানে মহাত্মা জ্যোতিরাও গোবিন্দরাও-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন, অভিনেতা প্রতীক গান্ধী (Pratik Gandhi) এবং সাবিত্রীবাই ফুলের চরিত্রে অভিনয় করতে চলেছেন, বলি-অভিনেতা রাজকুমার রাও-পত্নী পত্রলেখা পাল (Patralekha Paul)! এই হিন্দি ফিচার ফিল্মটির পরিচালনার দায়িত্বে রয়েছেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আনন্ত নারায়ণ মহাদেবন (Ananth Narayan Mahadevan)।

ইতিমধ্যেই, এই ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে! ছবিটির নামকরণ করা হয়েছে, ‘Phule’! ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবিটি, গোটা দেশের সমস্ত প্রেক্ষাগৃহে! আজ মহাত্মা জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের ১৯৫তম জন্মবার্ষিকী। সেই কারণেই আজ এই ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হল। পোস্টারটিতে প্রতীক এবং পত্রলেখা উভয়কেই মহাত্মা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে-এর লুকে দেখা যাচ্ছে। 

মুলত, মহাত্মা ফুলে ছিলেন, একাধারে কর্মী-সংস্কারক অস্পৃশ্যতা এবং জাতিভেদ প্রথার প্রচারক, পাশাপাশি তিনি সমাজের পিছিয়ে পড়া অর্থাৎ নিম্নশ্রেণীর মানুষদের সমান অধিকার নিয়েও, প্রচুর পরিমাণে লড়াই করেছিলেন। অন্যদিকে তাঁর স্ত্রী সাবিত্রীবাই ছিলেন নারী শিক্ষার প্রথম পথপ্রদর্শক৷ অভিনেতা প্রতীক গান্ধীর কথায়, সমাজের এহেন একজন অনুপ্রেরণামূলক ভারতীয় নেতার চরিত্রে অভিনয় করতে পেরে তিনি ধন্য, এই চরিত্রের জন্যে তাঁকে মনোনীত করার জন্যে পরিচালকের কাছে তিনি ঋণী।

অন্যদিকে পত্রলেখা বলেছেন, তিনি মেঘালয়ের শিলংয়ে বড় হয়েছেন, যেখানে নারীদেরকে খুব সম্মান করা হয়। সাবিত্রীবাই, প্রথম আদিবাসী স্কুল তৈরি করার দাবি জানিয়েছিলেন। এছাড়া মহাত্মা ফুলে এবং সাবিত্রীবাই দুজনেই বিধবা, পুনর্বিবাহের সমর্থন এবং ভ্রুণহত্যা প্রতিরোধ করার জন্য একটি অনাথ আশ্রম স্থাপন করেছিলেন। তাই সাবিত্রীবাই-এর চরিত্রে তাঁকে ভাবার জন্যে পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পত্রলেখা! এই ছবিটি মুক্তি পাওয়া মাত্রই সমাজে, যে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে, তা নিয়েও যথেষ্ট আশাবাদী স্বয়ং পরিচালক আনন্ত নারায়ণ মহাদেবন!

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?