সুর সম্রাজ্ঞীর মৃত্যু সংবাদ দেওয়া হল না অসুস্থ গীতশ্রীকে

করোনামুক্ত হলেও এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা। প্রবলভাবে দুর্বল তিনি। দুঃসংবাদের ধাক্কা সামলে ওঠার মত ক্ষমতা নেই। তাই দেওয়া হল না সুর সম্রাজ্ঞীর প্রয়াণের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার বাগদেবীর সঙ্গে সঙ্গেই নিরঞ্জন হয়েছে তাঁর মানসকন্যা লতা মঙ্গেশকরের। করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৮ জানুয়ারি ভর্তি হন লতা। কিন্তু সেই জীবনযুদ্ধ থেমে যায় ৬ ফেব্রুয়ারি। সুর সম্রাজ্ঞীর মৃত্যুসংবাদ দেওয়া হল না আরেক বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। কয়েকদিন আগে লতা মঙ্গেশকরের পাশাপাশি গীতশ্রীর শারীরিক অসুস্থতা নিয়েও ভীষণভাবে উদ্বিগ্ন হয়েছিলেন তাঁর ভক্ত ও বাংলার মানুষ। করোনামুক্ত হলেও এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা। প্রবলভাবে দুর্বল তিনি। তাই এমন দুঃসংবাদের ধাক্কা সামলে ওঠার মত ক্ষমতা তাঁর এখন নেই। তাই তাঁকে সুর সম্রাজ্ঞীর প্রয়াণের খবর দেওয়া হয়নি। 

লতা মঙ্গেশকরের থেকে মাত্র ২ বছরের ছোট সন্ধ্যা মুখোপাধ্যায় মুম্বইয়ে কেরিয়ার শুরু করেন পাঁচের দশকে। সেই সময় লতা ও সন্ধ্যা দুজনেই কেরিয়ারের মধ্যগগনে। একসময় তাঁদের দুজনের মধ্যে রেষারেষির কথাও শোনা গিয়েছিল। কিন্তু তা কখনই স্বীকার করেননি তাঁরা দুজনে। বরং এই নিয়ে প্রশ্ন করলে তাঁরা হেসে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি শোনা যায় লতা নাকি গীতশ্রীর মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন। মুম্বইয়ের যে হোটেলে এসে সন্ধ্যা মুখোপাধ্যায় উঠতেন সেই হোটেলে প্রায়ই আসতেন লতা। গীতশ্রীর মায়ের হাতের নিরামিষ পদ মন ভরে খেয়ে চলত দুজনের আড্ডা। 

টানা ২৭ দিন হাসপাতালে জীবনযুদ্ধে লড়ে গিয়েছেন কিন্নরকন্ঠী। কখনও শারীরিক অবস্থার উন্নতি হলে তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবার ও ভক্তকুল। কখনও আবার তাঁর সঙ্কটজনক পরিস্থিতিতে বেড়েছে সকলের মনে দুশ্চিন্তা। এই দোলাচলের মধ্যেই রবিবার শেষ হয়ে গেল একটা অধ্যায়। কয়েক প্রজন্মকে তাঁর এই কণ্ঠের মাধুর্যে বুঁদ করে রেখেছিলেন ভারতের সরস্বতী। রবিবার থেমে গেল সেইসব কিছু। তবে তাঁর সৃষ্টির মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন প্রতিটি মানুষের মনে। 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ