সাতসকালে পুজোর থালা হাতে তারাপীঠ মন্দিরে দেব, ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু?

খাদান ছবির প্রচারে দিনরাত এক করছেন দেব। কখনও দুর্গাপুর তো, কখনও আসানসোল। এবার সটাং তারাপীঠ মন্দিরে পৌঁছলেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘খাদান’ ছবির প্রচারে দিনরাত এক করছেন সুপারস্টার দেব। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘খাদান’। ছবিতে বহুদিন পরে অ্যাকশন মুডে দেখা যাবে অভিনেতাকে। ছবির টিজার, প্রি-ট্রেলার, গান, পোস্টার সবটাই নেটমহলে ঝড় তুলেছে। ভক্তরাও বহুদিন পর দেবকে অ্যাকশন লুকে দেখার জন্যে মরিয়া হয়ে উঠেছেন। যাই হোক, ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধছেন, শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। ছবির প্রচারে কোনও কসরত ছাড়ছেন না ছবির টিম। কখনও আসানসোল, আবার কখনও বীরভূম, তারাপীঠ, রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন ছবির টিম। আসানসোলের কয়লা খনির রাজনীতি প্রেক্ষাপটেই সেজে উঠছে ছবি। এবার ছবির প্রচারে গিয়ে আরেকটি ছবির আভাস দিলেন দেব। ফেলে রাখা শুটিং আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল সকাল তারাপীঠ মন্দিরে উপস্থিত হলেন দেব। কোনও বড় ছবি রিলিজের আগে তারকাদের ঠাকুর ভক্তির বিষয়টা এক্কেবারে কমন নয়।

বলিউডে এমন অনেক উদাহরণ রয়েছে। এমনকী বলিউড তারকারা কলকাতায় এলেই দক্ষিণেশ্বর, কালীঘাট, কিংবা তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে যান। যাই হোক, শুক্রবার সাত সকালে দেব চলে গিয়েছেন তারাপীঠে। পুজোর ডালা নিয়ে মায়ের কাছে পুজোও দিলেন ভক্তিভরে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করলেন, সবাই যেন ভালো থাকুক। সুস্থ থাকে। পাশাপাশি ‘খাদান’ ছবির সাফল্যের জন্যেও মায়ের আশীর্বাদও চাইলেন দেব। খাদান ছবির প্রচারে দিনরাত এক করছেন অভিনেতা। বাসে করে, ছবির টিম নিয়ে বাংলার মাটিতে খাদান নিয়ে ঘুরছেন টলিউডের ‘রাজা’। যাই হোক, এদিন সকালে তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে দেব রওনা দেন ছবির শুটিংয়ে। সূত্র বলছে, শুধু ‘খাদান’ ছবির প্রচার নয়, মুলত দেব বীরভূমে পাড়ি দিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ ছবির শুটিংয়ের জন্যই। তবে এ বিষয়ে এক্ষুনি মুখ খুলতে নারাজ ছবির টিম।

২০২১ সালে এই ছবির ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এমনকী ছবির ফার্স্টলুক শেয়ার করে ছিলেন দেব। কিন্তু কোনও কারণে ছবির শুটিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়, অবশেষে প্রশাসনিক কাজকর্ম, অন্যান্য শুটিংয়ের কাজ সেরে শুটিং শুরু হচ্ছে রঘু ডাকাতের। উল্লেখ্য, বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের বিষয়ে মোটামুটি সবারই জ্ঞান রয়েছে। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই একসময় প্রতিষ্ঠিত হয়েছিল ডাকাত কালী। পরে সেই মন্দিরের নামই হয়ে যায় ‘রঘু ডাকাতের মন্দির’, সেটাই গোটা রাজ্যে পরিচিতি পায়। নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন রঘু ডাকাত। যার ভয়ে কেঁপে উঠতেন ইংরেজরা। তবে সাধারণ মানুষের কাছে রঘু ডাকাত ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ডাকাতি করে, তা সর্বসাধারণের জন্যে বিলিয়ে দিতেন তিনি। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন রঘু ডাকাত, এবার তাঁর গল্পই ফুটে উঠবে পর্দায়। যেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব।

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি

স্বাদবদল করতে দুপুরের মেনুতে রাখুন আম কাসুন্দি কাতলা ভাপা

কী রয়েছে ভ্যান্সের জন্য হোয়াইট হাউসে ট্রাম্পের রেখে যাওয়া গোপন চিঠিতে?

শরীরে ধারাল অস্ত্রের কোপ, হাওড়া ব্রিজের কাছে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

ফের পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯, আহত একাধিক

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

সর্বসম্মতিক্রমেই রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্রনাথ বসু

‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি

সাপের কামড়ে কংগ্রেস নেতা কেতন ভাটিকার মৃত্যু