‘বিদায় ইয়াঁরো’, ‘ইন্ডিয়ান আইডল’ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশাল দাদলানির

Share:

নিজস্ব প্রতিনিধি: গীতিকার ও সুরকার বিশাল দাদলানি সঙ্গীত জগতে এক বিশেষ নাম। রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের গত ৬টি মরসুমে তিনি ছিলেন বিচারকের আসনে। সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান আইডল এর ১৫ তম মরসুম। তারপরেই বিরাট সিদ্ধান্ত নিলেন বিশাল। জানালেন এবার থেকে আর তাঁকে দেখা যাবে না ইন্ডিয়ান আইডলে। এই জনপ্রিয় রিয়্যালিটি শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইন্ডিয়ান আইডলের সেট থেকে করা একটি ভিডিও শেয়ার করেন বিশাল। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অন্য দুই বিচারক শ্রেয়া ঘোষাল ও র‍্যাপার বাদশাহ। ভিডিওর মাধ্যমেই অনুরাগীদের উদ্দেশ্যে জানান যে তিনি এই শো ছেড়ে দিচ্ছেন। এই খবরে স্বভাবতই ভেঙে পড়েছেন বিশালের অনুরাগীরা।

গত ৬টি সিজনে ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে দেখা গিয়েছে বিশাল দাদলানিকে। কেন ছাড়ছেন তিনি তাও জানিয়েছেন গীতিকার-সুরকার। আসলে ইন্ডিয়ান আইডলের শোয়ের জন্য বিশাল দাদলানিকে ৬ মাস মুম্বাইতে থাকতে হয় যা কার্যত তাঁর জন্য অসম্ভব হয়ে পড়ছে।

ভিডিওর ক্যাপশনে বিশাল লেখেন, ‘বিদায় বন্ধু…৬ টা সিজন যা আনন্দ করেছি, তাঁর থেকেও অনেক বেশি মনে পড়বে। যতটা ভালবাসা পাওয়ার আমি যোগ্য তাঁর থেকেও অনেক বেশি ভালবাসা পেয়েছি। এই শোয়ের সঙ্গে যারা যারা যুক্ত তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আশা রাখি, এই শো আমাকেও ততটাই মনে করবে আমি যতটা রাখব। আমি সত্যি বলছি, এই শো আমি একটা কারণেই ছাড়ছি কারণ আমার সময় দরকার। এই শোয়ের জন্য আমাকে মুম্বইয়ে ৬ মাস থাকতেই হয়, যা কার্যত আমার পক্ষে অসম্ভব। মিউজিক বানানোর সময় আবার চলে এসেছে, আবার এসে গিয়েছে কনসার্টের সময়। আর আমি কখনও মেক আপ করব  না।”

ভিডিওর কমেন্ট সেকশনে বাদশাহ আবেগঘন হয়ে লেখেন, ‘জানে নেহি দেঙ্গে তুঝে’। কমেন্ট করেন শোয়ের উপস্থাপক আদিত্য নারায়ণ। তিনি লেখেন, “একটি যুগ শেষ হতে চলেছে। আপনাকে ছাড়া ইন্ডিয়ান আইডল কখনওই নাগের মতো আর হবে না।”

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের