যখন অশোক কুমারের সতর্কবার্তা সত্ত্বেও ধর্মেন্দ্র শ্যুটিংয়ের সময় মদ খেয়ে ঢুকেছিলেন

কারণ একটি দৃশ্যের শুটিং করার চেষ্টা করার সময়, ধর্মেন্দ্র অশোক কুমারের কোলে পড়ে যান, তখন তিনি বুঝতে পারেন ধর্মেন্দ্র মাতাল ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই বলিউডের অনেক অজানা তথ্য সংবাদের পাতায় প্রকাশিত হয়। আজ তেমনই একটি অজানা তথ্য জানাতে চলেছি আপনাদের। কিংবদন্তি অভিনেতা অশোক কুমারকে তাঁর সহকর্মী এবং বন্ধুরা সবাই দাদামণি নামেই ডাকেন। সেই সময় বলিউড ইন্ডাস্ট্রিতে ১ জানুয়ারিতে কাজ নিয়ম ছিল না। কিন্তু, তিনি বলিউড ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর জন্য তাঁর জীবনের সেই নিয়ম তিনি ভেঙেছিলেন। তবে তাঁর একটাই শর্ত ছিল যে, সবাই সময়মতো ফিল্মের সেটে আসবে। কিন্তু নববর্ষের আগের দিন পার্টি করা চলবে না।

একবার এমন হয়েছিল যে, ১৯৬৬ সালে কলকাতায় ‘মমতা’ চলচ্চিত্রের শুটিংয়ের সময়, ধর্মেন্দ্রকে লাদাখে চলে যেতে হয়েছিল।কারণ সেখানে তাঁর ‘হকিকত’ চলচ্চিত্রের শুটিং চলছিল। তাই, তিনি অশোক কুমারকে ১ জানুয়ারিতে কাজ করার জন্য অনুরোধ করেছিলেন যাতে তিনি সময়মতো তাঁর অন্য ছবির সেটে পৌঁছাতে পারেন। একবার অভিনেতা আন্নু কাপুর তাঁর রেডিও শোতে এই ঘটনাটি বর্ণনা করেছিলেন।

আন্নু কাপুরের কথায়, তখন ধর্মেন্দ্র অশোক জীকে বলেছিলেন, “দাদা, দয়া করে অ্যাডজাস্ট করুন, আমাকে লাদাখ পৌঁছাতে হবে।” অনেক বোঝানোর পর, অবশেষে অশোক কুমার রাজি হন। কিন্তু তিনি একটি শর্ত রেখেছিলেন, “আমি তোমার জন্য আমার নিয়ম ভঙ্গ করছি। তাই, আগামীকাল সেটে ঠিক সময়ে পৌঁছাতে ভুলবে না। আজ রাতে পার্টি করবে না এবং মাতাল হবে না।” ধর্মেন্দ্র তখন রাজি হয়ে হোটেলে যান। তবে অভিনেতা হোটেলে নববর্ষ উদযাপন দেখতে উৎসাহী হয়ে পড়েন। কুর্তা-লুঙ্গি পরেই লবিতে অনুষ্ঠিত পার্টিটি দেখার সিদ্ধান্ত নেন। যদিও সেখানকার লোকেরা অভিনেতাকে চিনতে পেরে তাঁকে পার্টির ভিতরে টেনে নিয়ে যায়। এবং মদ পান করতে জোর করেন।

স্বাভাবিকভাবেই পরদিন সকাল পর্যন্ত ধর্মেন্দ্র মাতাল হয়ে পড়ে। যখন পার্টি শেষ হল, ধর্মেন্দ্র মাতাল অবস্থায় ছিলেন। তিনি তখন ভেবেছিলেন এখন যদি তিনি তাঁর হোটেলের ঘরে ফিরে যান, তাহলে তিনি সময়মতো সেটে পৌঁছতে পারবেন না। তখনই তিনি ভোর ৪টায় তার মেকআপ রুমে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেন। অবশেষে, অশোক কুমার সেটে এলে ধর্মেন্দ্রর বিষয়ে খোঁজখবর নেন। অবশেষে তিনি বুঝতে পারেন যে, অভিনেতা মাতাল ছিলেন। কারণ একটি দৃশ্যের শুটিং করার চেষ্টা করার সময়, ধর্মেন্দ্র অশোক কুমারের কোলে পড়ে যান, তখন তিনি বুঝতে পারেন ধর্মেন্দ্র মাতাল ছিলেন। তখনই ধর্মেন্দ্রকে সেরে উঠতে সময় দেন সিনিয়র অভিনেতা। এবং পরে তাঁরা বিকেলের মধ্যে ছবির শুটিং শেষ করে ধর্মেন্দ্র লাদাখ চলে যান।

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে তদারকি করবে পুলিশ আধিকারিকরা

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ