দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুরাগীদের ইদের শুভেচ্ছা বার্তা বলি-টলি তারকাদের

নিজস্ব প্রতিনিধিঃ সাড়া দেশ জুড়ে রবিবার পালিত হল কোরবানির ইদ বা বকরি ইদ ‘ইদ আল আদহা’। সকাল থেকেই চলছে শুভেচ্ছা বিনিময়। খুশির ইদের পর এই বকরি ইদেও খুশির জোয়ার কম নেই ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে। তবে শুধু একটি ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নেই এই শুভেচ্ছা বিনিময়। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদিন শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে। বাদ যাননি বলি তারকারাও। বাদশা থেকে মাধুরী দীক্ষিত, অনুপম খের কিংবা সঞ্জয় দত্ত প্রত্যেকেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।   

এদিন দর্শকদের প্রতিবারের মত ধারাবাহিকতা বজায় রেখে কোরবানির ইদে ভক্তদের মান্নাতের ঝুলবারান্দা থেকে ঝারোখা দর্শন দিলেন কিং খান অর্থাৎ শাহরুখ খান। তবে একা নন ছেলে আব্রামকে সঙ্গে নিয়েই এদিন মান্নাতের ঝুলবারান্দায় দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। বাবাকে অনুসরণ করে ছেলে আব্রামও এদিন হাত নেড়ে শুভেচ্ছা জানালেন বাবার ফ্যানেদের। 

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে ‘ইদ আল আদহা’র শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। লিখেছেন ‘ইদ আল আদহা’ মোবারক আজকের সেলিব্রেশন আনন্দে ভরে উঠুক এবং সমস্ত মনস্কামনা পূরণ হোক।

শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সঞ্জু অর্থাৎ সঞ্জয় দত্ত। টুইট করে নিজের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি। লিখেছেন আজকের এই অনুষ্ঠান যেন আনন্দের হয় এবং সমস্ত সুখে পরিপূর্ণ হোক এই কামনা করছি। 

শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। টুইট করে এদিন তিনি লিখেছেন আপনাদের সবাইকে ‘ইদ আল আদহা’র শুভকামনা জানাই। 

শুভেচ্ছা জানাতে বিরত নেই দক্ষিণের তারকারাও। এদিন দক্ষিণ ভারতীয় ছবির তারকা চিরঞ্জীবী শুভেচ্ছা জানিয়েছে টুইট করে। টুইটে তিনি লিখেছেন, ”সবাইকে ইদ মোবারক এই উৎসব ইদ আল আদহা যেন সবার মধ্যে একতা, আনন্দ ও শান্তি ছড়িয়ে দেয়।” 

শুভেচ্ছা জানাতে ভোলেননি, দক্ষিণের আরও এক বিতর্কিত অভিনেতা মহেশ বাবু। এদিন টুইটে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, ”আপনাকে ও আপনার ভালোবাসার প্রত্যেকটি মানুষকে ইদের শুভেচ্ছা। সুখ ও শান্তি বজায় থাকুক। ইদ মোবারক।” 

আমির খান প্রোডাকশনের তরফে এদিন শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন আমির খান প্রোডাকশনের ইনস্টাগ্রাম স্টোরিতে ইদের শুভেচ্ছা বার্তা জ্বলজ্বল করছে। ক্যাপশন লেখা প্রত্যেককে অনেক শুভেচ্ছা। সুস্বাস্থ্য, শান্তি এবং আনন্দ বজায় থাকুক প্রত্যেকের মনে।” 

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বলিউডের অভিনেতা ইমরান হাশমি। ইদ পালনের একটি ছবি দিয়ে এদিন টুইট করেছেন অভিনেতা। লিখেছেন, ”প্রত্যেককে ইদের শুভেচ্ছা। ইদ মোবারক।” 

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

শুভেচ্ছা জানাতে ভোলেননি সইফ কন্যা সারা। এদিন নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন সাড়া। অন্য বেশে সারা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন ”ইদ আল আদহা মোবারক”।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ