দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে রক্তক্ষয়ী লড়াইয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়, নিহতের সংখ্যা বেড়ে ১১০

Courtesy - Google

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে(Pakistan) জাতিগত দাঙ্গা এবং রক্তক্ষরণের লড়াই জারি রয়েছে, যার ফলস্বরূপ অকালেই ঝরে পড়ছে অসংখ্য প্রাণ। সেই দেশের এক কর্মকর্তা জানিয়েছেন, কুররম জেলায়(Kurram District) জাতিগত দাঙ্গা অব্যাহত থাকার কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এদিন শুক্রবার ২৯শে নভেম্বর তারিখ অবধি দাঙ্গার জেরে আহতের সংখ্যাও প্রায় ১৫১। এই সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে দৈনন্দিন জীবন ও ব্যবসা বাণিজ্যের যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কুররমের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ জানিয়েছেন, আফগানিস্তানের খারলাচি সীমান্তে রাস্তা বন্ধ থাকার কারণে ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়। এই পরিস্থিতি চলতে থাকলে ওই এলাকায় অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও মনে করছেন ডেপুটি কমিশনার। কুররমের দাঙ্গার কারণে ওই অঞ্চলের ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষরাও বিপাকে পড়ে গিয়েছেন।

শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে চলে আসা এই বিবাদ আজকের নয়। প্রায় কয়েক দশক ধরেই উভয় জাতির মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ধীরে ধীরে দাঙ্গার রূপ নিয়েছে। বিবিসি সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিককালে আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররমে সহিংসতার সূচনা হয় গত ২১শে নভেম্বর। সেদিন শিয়া মুসলিমদের একটি যাত্রীবাহী গাড়িতে একদল বন্দুকধারীর হামলার পর শুরু হয় সহিংসতা। এই ঘটনার জেরে অন্তত ৪০ জন নিহত হয়। এরপরই শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। তার জেরেই উত্তপ্ত পরিস্থিতি বজায় রয়েছে পাকিস্তানে।‌ ভারতের সঙ্গে বিবাদে এঁটে উঠতে না পারায় পাক বাহিনীরা এখন নিজেদের মধ্যেই ব্যস্ত লড়াইয়ে। এই ধ্বংসলীলার শেষ কোথায় তা কেউ জানে না।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ