বালোচিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল বোমা, নিহত অন্তত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন জন পুলিশকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে পাকিস্তানের বালোচিস্তানে। আহত সংখ্যা প্রায় ১৬ জন। বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাস্তাং নামক একটি শহরে। বালোচিস্তান প্রদেশ পুলিশের একটি গাড়ির সামনে বিস্ফোরণটি ঘটে। বালোচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, ‘ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলা চালানো হয়েছে পুলিশের গাড়িতে। পাকিস্তানি একটি সংবাদমাধ্যম অনুসারে, এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

ঘটনাস্থলের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, পুলিশের গাড়িটিতে প্রচুর ছিদ্র হয়ে রয়েছে। প্রদেশ সরকারের মুখপাত্রের দাবি, বিস্ফোরণে জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও কত জন আহত হয়েছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মাস্তাংয়ে ডেপুটি পুলিশ সুপার ইউনূস মাগসির দাবি, অন্তত ১৮ জন পুলিশকর্মী জখম হয়েছেন।

গত মাসে বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করেছিলেন বালোচ বিদ্রোহীরা। প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার হন যাত্রীরা। পাক সেনার দাবি, সব বিদ্রোহীর মৃত্যু হয় এই অভিযানে। বিদ্রোহীদের পাল্টা দাবি, সংঘর্ষে পাক সেনার ৩০ জন জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পর পরই বালোচ বিদ্রোহীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, পাক সেনা যদি তাঁদের উপর হামলার চেষ্টা করে, তা হলে তাঁদের পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ।

 

তার পর থেকে বালোচিস্তানের বিভিন্ন জায়গায় পাক সেনা এবং পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। গত মাসেই বালোচিস্তানের তুরবত শহরে সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটে। কনভয়ে থাকা বেশ কয়েক জন পাকিস্তানি জওয়ান ওই হামলায় জখম হন। মার্চের শেষের দিকে বালোচিস্তানের বন্দর শহর গ্বদর থেকে করাচিগামী একটি বাসকে কালমত এলাকায় থামিয়ে সন্দেহভাজন বালোচিস্তান লিবাবরেশন আর্মি (বিএলএ)-র বিদ্রোহীরা পাঁচ যাত্রীকে খুন করেন বলেও অভিযোগ ওঠে।

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের