যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ শিক্ষার্থী

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে শিক্ষার্থী। এছাড়াও আহত হয়েছে অন্তত ১৮ জন।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ইন্টারস্টেট সেভেনটিতে বাসটির সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ওই ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। ঘটনায় নিহত হয়েছে ছয়জন শিক্ষার্থী এবং ১৮ জন আহত হন।

দুর্ঘটনার বিষয়ে টস্কারাওয়াস ভ্যালি লোকাল স্কুলের সুপারিনটেনডেন্ট ডেরেক ভারানস্কি জানিয়েছেন, কলম্বাসে ওহাইও স্কুল বোর্ড অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তাদের ভাড়া করা বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা ছিলেন। স্থানীয় সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, একটি যাত্রী বোঝাই বাসকে একটি বড়-রিগ ট্রাক পিছন থেকে ধাক্কা মারার পরে বাসটি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আগুন লেগে যায় ঘটনাস্থলে। ওই ট্রাকের পাশে একটি ক্ষতিগ্রস্ত স্পোর্টস ইউটিলিটি গাড়িও দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য় অনুযায়ী, সংঘর্ষের পরে বাসটিকে ওই ট্রাকের সাথে আটকে থাকতে দেখা যায়। আর যানবাহনগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলছে৷

লিকিং কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির একজন মুখপাত্র জন উইবার বলেছেন, ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এখনও পর্যন্ত। তবে বাসে কতজন ছিল বা যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের অবস্থা কিরম তা স্পষ্ট করে যানা যায়নি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে এখনও। চার্টার্ড বাসটি পূর্ব ওহাইওর টাসকারাওয়াস ভ্যালি স্কুল থেকে একদল উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং কিছু অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কলম্বাসে ওহাইও স্কুল বোর্ডের একটি সম্মেলনে যাচ্ছিল। দুর্ঘটনার জন্য অনুষ্ঠান স্থগিত করা হয়। ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন লিকিং কাউন্টিতে এবং ওহিও স্টেটহাউসে পতাকা অর্ধেক নামিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ