দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কী সাঙ্ঘাতিক লোক রে বাবা! ৩৪ হাজারের বেশি বার্গার হজম করে নিলেন

আন্তর্জাতিক ডেস্ক : কমবেশি খেতে কে না ভালবাসে ? ভোজনরসিকদের কাছে খাওয়টাই সব। ভোজনরসিকদের কাছে খাবারের কদরই আলাদা। ভোজনরসরিকদের কাছে খাবারেও জাত-পাত থাকে না। তাই বলে বিগ বার্গার! জীবনে ৩৪ হাজারের বেশি বার্গার খেয়েছেন আমেরিকার এক ব্যক্তি। তার নাম ডোনাল্ড গর্সকে। আমেরিকার এই নাগরিককে ভোজনরসিকের অ্যাখা দেওয়া হয়েছে।গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে, গোটা পৃথিবীতে এত বেশি বার্গার খাওয়ার রেকর্ড আর কারোই নেই। এত বেশি বার্গার খেয়েও দিব্যি সুস্থ আছেন ডোনাল্ড গর্স।

গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস আরও জানিয়েছে, অবশ্য যে কোন বার্গার নয়, কেবল ম্যাকডোনাল্ডসের ‘বিগ ম্যাক’ বার্গারই নিয়মিত খান ডোনাল্ড। সালটা ১৯৭২ সাল তখন থেকেই ডোনাল্ডের এই বার্গার-যাত্রা শুরু হয়। জীবনে প্রথম গাড়ির মালিক হওয়ার পর থেকে, নিজে গাড়ি ড্রাইভ করে হাজির হয়েছিলেন ম্যাকডোনাল্ডসে। জীবনে প্রথম তিনি বার্গার খাওয়া শুরু করেছিলেন। প্রথমে তিনি মোট তিনখানা বিগ ম্যাক বার্গার অর্ডার দেন। এরপর নিজের গাড়িতে উঠে বসেন। গাড়িতে উঠেই প্রথম কামড় বসান বার্গারে। ব্যস চক্ষু চড় গাছ। বার্গার এর স্বাদ মনে ধরে গর্সের। এরপর থেকে রোজই বার্গার খেতেন তিনি। এক দিনে ৯টির বেশি বার্গারও খেয়েছেন! রোজ ব্রেকফ্রাস্ট টেবিলে দুটো করে বার্গার খান তিনি। সবচেয়ে বেশি বিগ ম্যাক বার্গার খাওয়ার রেকর্ড গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পান ১৯৯৯ সালে।

রোজ বার্গার খেয়েও তিনি বেশ সুস্থ। এর পেছনে কী কারণ রয়েছে জানেন ? তিনি রোজ বার্গার খেলেও স্বাস্থ্যকর জীবনযাপন করেন। রোজ ব্যায়াম-যোগা থেকে শুরু করে হাঁটা-দৌড়োনো বজায় রাখেন। তার ডায়েট থাকে পুষ্টিকর খাবারে ভরা। ফ্রেঞ্চ ফ্রাই তিনি খান না। রোজ হাঁটেন প্রায় ছয় মাইল হাঁটেন। ঘাম ঝরানোর জন্য দৈনিক-২-৩ ঘন্টা কঠোর পরিশ্রম করেন।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ