চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রুটি তো নয় কম্বল, পাকিস্তানে ১২ ফুটের রুটি বানিয়ে চর্চায় ‘ব্রেড ম্যান’

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : কমবেশি রুটি সকলেই খায়। যদি ক্ষুদার্ত কাউকে রুটি খেতে দেওয়া হয় তবে একটা রুটিতে পেট ভরবে কি ? নিশ্চয়ই না ! তবে পাকিস্তান গেলে একটা রুটিতেই পেট ফুলে ঢোল হবে। একা খেয়ে শেষ করতে পারবেন না এই রুটি। রুটি তো নয়, আস্ত একটা কম্বল। উনুনে ১২ ফুটের রুটি বানিয়ে ভাইরাল পাকিস্তানের এক ব্যক্তি।

হু হু করে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। এখন পর্যন্ত এই ভিডিয়োটি ১৩৩ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। দেখে স্পষ্ট মনে হচ্ছে এটি রুটি নয়, আস্ত একটা কম্বলই বটে।ভাইরাল এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি উনুনে বড় চাদর আকারের রুটি তৈরি করছেন। ইয়া বড় রুটি তৈরি করার জন্য নিজেই আটা মেখে নিচ্ছেন। এরপর ভাল করে বেলে নিয়ে বিশালকৃতির উনুনে এক এক করে সব রুটি সেঁকে নিচ্ছেন। তাঁর নিপুন হাতের দক্ষতা দেখে চারিদিকে মানুষ তাজ্জব হয়ে তাকিয়ে আছে ওই ব্যক্তির দিকে।

বাপরে বাপ কী কাণ্ড! চিনা সংস্থায় নিজেকে চাঙ্গা করতে কর্মীদের খেতে হচ্ছে আগুন?

এদিকে সামাজিক মাধ্যমে কমেন্ট বক্সে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কেউ লিখেছে ‘বিয়েতে এই রুটিই প্রয়োজন। খরচ বেঁচে যাবে।’আবার কেউ লিখেছেন,‘ কস্মিনকালে এমন দেখি নি।’ নেট নাগরিকদের একাংশের দাবি এমন আজব জিনিস তাঁরা কোথাও দেখে নি। এই রুটির সঙ্গে ১০ প্লেটের বেশি তরকা লাগবে। আবার অনেকে ভুয়ো ভিডিয়ো বলে উড়িয়ে দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ