ইজরায়েলি হানায় নিকেশ ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইজরায়েলের মধ্যে সঙ্ঘাত অব্যাহত। উভয় দেশই একে অপরের ওপর বোমা বর্ষণ করছে। ইরানে চলছে একের পর এক পরমাণু বিজ্ঞানী নিধন। ইজরায়েলি বাহিনী যেন ধ্বংস যজ্ঞে মেতে উঠেছে। ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি সূত্রে খবর, তেহরানে ফের হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। সেই হামলায় নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবের।

জানা গিয়েছে, তেহরানের হৃৎপিণ্ড বলতে যাকে বোঝায় সেই ফেরদৌসি এবং ভালি আসরের প্রধান রাস্তার কাছে সাবেরের ওপর আক্রমণ চালানো হয়। হামলা চালিয়ে ইরানের একের পর এক পরমাণু বিজ্ঞানীকে নিকেশ করছে ইজরায়েল। যুদ্ধ শুরুর পর তো বটেই, সম্প্রতি গত ২০ জুন শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানের গিশা এলাকায় এক বিশাল বিস্ফোরণে একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ইরানের অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইজরায়েল। এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডারসহ অনেকে নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলে মিসাইল হানা চালিয়েছে ইরান। মঙ্গলবার সকালে ইজরায়েলের বীরশেবা শহরে হামলা চালাল ইরান। মিসাইল হানায়  মৃত ৩।ইজরায়েল সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতের দিকে ইরানের বীরশেবার একটি আবাসিক ভবনে মিসাইলহানা চালিয়েছে ইরান। ওই আবাসনেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

অভিযোগ ইরান যুদ্ধবিরোধী ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালায়। যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনওরকম সংঘর্ষ বিরতি হয়নি। ইজরায়েল থামলে তবেই ইরান থামবে। ইজরায়েল ডিফেন্স ফোর্স টেলিগ্রামে জানিয়েছে, দেশের সেনাবাহিনী ইরান থেকে ছোঁড়া মিসাইলগুলো চিহ্নিত করেছে।

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর