গাজার শরণার্থী শিবিরে ইজরায়েলের বিমান হামলায় নিহত ৪০

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  টানা একবছর হতে চলল, এখনও পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। ফের ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৪০ ফিলিস্তিনির। গাজার দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৬০ জন।

এই নিয়ে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে মানবিক অঞ্চলে তাঁবুতে হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছে ৪০ জন, আহত ৬০ জনেরও বেশি। সেইসঙ্গে এখনো অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খান ইউনিসের দক্ষিণে আল-মাওয়াসিতে মানবিক অঞ্চলে গৃহহীন মানুষেরা আশ্রয় নিয়েছিল। তাঁদের শেষ সম্বলটুকু তাঁবুতেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে সকল অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েলি সামরিক বাহিনী। তাঁরা জানিয়েছে, বেসামরিক লোকজন নয়,খান ইউনিসে হামাস যোদ্ধাদের একটি অপারেশন সেন্টারে বিমান হামলা চালানো হয়েছে। বেসামরিকদের কোন ক্ষয়ক্ষতি যাতে না হয় সেইদিকে লক্ষ্য রেখে হামলা চালাচ্ছে তাঁরা।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর(আইডিএফ) একজন মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসী সংগঠন হামাসের মূল সন্ত্রাসীরা খান ইউনিসের মানবিক এলাকায় ছদ্মবেশে রয়েছে। তাঁদের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্সে কাজ করছিল এই অপারেশনের উপর। একমাত্র তাঁদের ওপর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

টানা এক বছর হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪০ হাজার জন নিহত এবং ৮৫ হাজার জন আহত হয়েছে যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা।

উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছিল হামাস। সেই সময় হামাস ২৫১ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসের হাতে এখনো পর্যন্ত ৯৭ জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ জন বন্দির। সেই থেকে নিয়মিত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা