বালুচিস্তানে লালফৌজ মোতায়নের আশঙ্কা, সাহায্য চেয়ে চিঠি পৌঁছল জয়শঙ্করের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন ধরেই পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলকে ঘিরে নিরাপত্তা, মানবাধিকার ও রাজনৈতিক উত্তেজনার দেখা দিয়েছে। চিন–পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে কেন্দ্র করে বালুচিন্তানে চিনের ক্রমবর্ধমান প্রভাব বেড়েছে। সেখানে সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা হয়েছে। এই পরিস্থিতিতেই বালুচিস্তান নেতৃত্বের পক্ষ থেকে নতুন করে সতর্কবার্তা এল। কেন সতর্কবার্তা?‌ আসলে পাকিস্তানের মাটি ব্যবহার করে চিন নানা কার্যকলাপ করতে পারে।

এদিকে সংবাদসংস্থা জানিয়েছে, বালুচিস্তানের নেতা মীর ইয়ার বালুচ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের বালুচিস্তানে চিন তার সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। আর তা যদি হয় তাহলে চিন–পাকিস্তানের ক্রমবর্ধমান কৌশলগত জোট এখানের গোটা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। এই আবহে নতুন বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে উদ্দেশ্য করে লেখা এক খোলা চিঠিতে মীর ইয়ার বালুচ বলেন, ‘‌বালুচিস্তানের জনগণের প্রতিনিধিরা ইসলামাবাদ ও বেজিংয়ের মধ্যে বাড়তে থাকা কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন। গত কয়েক দশক ধরে পাকিস্তানের নিয়ন্ত্রণে বালুচিস্তান নিপীড়নের শিকার হচ্ছে। যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন।

অন্যদিকে এই চিঠি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই চিঠিতে মীর ইয়ার লিখেছেন, ‘‌গত ৭৯ বছর ধরে বালুচিস্তানের জনগণ পাকিস্তানের রাষ্ট্রীয় দখলদারি, রাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবাদ এবং ভয়াবহ মানবাধিকার নিপীড়নের শিকার হয়ে আসছে। এখন সময় এসেছে এই দীর্ঘদিনের জটিল সমস্যার মূলে আঘাত হেনে আমাদের জাতির জন্য স্থায়ী শান্তি ও সার্বভৌমত্ব নিশ্চিত করার। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা বালুচিস্তান দিয়েই গিয়েছে। বালুচিস্তান প্রজাতন্ত্র পাকিস্তান ও চিনের ক্রমবর্ধমান কৌশলগত জোটকে গভীরভাবে বিপজ্জনক হিসেবে দেখছে।’‌

এছাড়া এখন বিষয়টি নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে পাকিস্তানের মাটি। তাই এই বিষয়ে বালুচিস্তানের নেতা মীর ইয়ার বালুচ দাবি করেন, যদি বালুচিস্তানে প্রতিরোধ ও আত্মরক্ষাবাহিনীকে আরও শক্তিশালী করা না হয় এবং আগের মতোই উপেক্ষা করা হতে থাকে, তাহলে দ্রুতই বালুচিস্তানে সরাসরি চিনা সেনার উপস্থিতি দেখা যেতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘‌যদি বালুচিস্তানের প্রতিরক্ষা ও স্বাধীনতাকামী বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী না করা হয় তাহলে কয়েক মাসের মধ্যেই বালুচিস্তানে চিনা সেনা মোতায়েন হওয়ার সম্ভাবনা বাড়বে।’‌ এই বিষয়ে মীর ইয়ারের বক্তব্য, স্থানীয় জনগণের সম্মতি ছাড়া বালুচিস্তানে চিনা সেনা মোতায়েন হলে তার প্রভাব ভয়াবহ হবে। আর ভারত ও বালুচিস্তান উভয়ের ভবিষ্যতের জন্যই এক ভয়াবহ ও অকল্পনীয় হুমকি হয়ে উঠবে।

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪