ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু বারাক ওবামার ব্যক্তিগত পাচকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত পাচকের। গতকাল সোমবার সন্ধ্যায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বাড়ির কাছে এক পুকুর থেকে তাফারি ক্যাম্পবেল নামে ওই রাঁধুনির নিথর দেহ উদ্ধার করেছে ম্যাসাচুসেটস অঙ্গ রাজ্যের পুলিশ। ব্যক্তিগত পাচকের মর্মান্তিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছে ওবামা পরিবার।  

মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউসে বারাক ওবামার পাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাফারি। প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ভীষণ পছন্দ করতেন তরুণ রাঁধুনিকে। পরে হোয়াইট হাউস ছেড়ে চলে আসার সময়ে তাফারিকে নিজের ব্যক্তিগত পাচক হিসেবে নিয়োগ করেন বারাক ওবামা। মার্থা’স ভাইনইয়ার্ড দ্বীপে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ছুটি কাটানোর জন্য একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতেই ছিলেন তাফারি।

সোমবার ওবামার বাড়ির কাছে এডগারটাউন গ্রেট পন্ড নামে একটি জলাশয়ে কয়েকজন পরিচিতের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাফারি। প্যাডেল বোর্ডে চেপে পুকুরে ঘোরার সময়ে আচমকাই জলে পড়ে যান। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন তাফারির সঙ্গীরা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে নামে ডুবুরিরা। সারাদিন তল্লাশি চালিয়েও তাফারির খোঁজ মেলেনি। পরে সোনার নামিয়ে সন্ধ্যার দিকে সন্ধান মেলে ওবামার ব্যক্তিগত রাঁধুনির নিথর দেহের।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA