মতবিরোধের জেরে ইজরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ বেনি বেনিগা‍ৎসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। এবার তা আরও চরম আকার ধারণ করলো। এই মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী  বেনিগা‍ৎস।

তাঁর এই পদত্যাগ নেতানিয়াহুর জন্য চরম ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। জানা গেছে নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রবিবার(৯ই জুন) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানিয়েছেন যে,নেতানিয়াহু তাঁদের বিজয়ের দিকে এগোতে দিচ্ছে না। তাই তিনি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছেন।

শুধু তাই নয়, তিনি আগাম নির্বাচনের আহ্বানও জানিয়েছেন। বেনি জানান , এমন এক সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত যে জনগণের বিশ্বাস অর্জন করবে এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তৎপর হবে।

বেনি আরও জানান যে, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন নির্বাচনের তারিখ ঠিক করার জন্য।

যদিও গত মাসেই তিনি হুমকি দিয়েছিলেন যে, ইজরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন। গত বছর গাজার যুদ্ধপরিস্থিতি তদারকি করতে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনও করা হয়েছিল।

এদিকে ইজরায়েলে নেতানিয়াহু-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের কথাও তুলে ধরেন বেনিগা‍ৎস। তিনি জানিয়েছেন, এই বিক্ষোভ অব্শ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তা আইনের পথে হবে। এই ধরনের প্রতিবাদ হওয়া দরকার, তবে এসব বিক্ষোভ আইনি পদ্ধতিতে হওয়া দরকার। এক্ষেত্রে হিংসাত্মক মনোভাবে দেখানো উচিত নয়। নয়। কারণ তাঁরা একে অপরের শত্রু নয়। তাঁদের শত্রুরা আছে সীমানার ওপারে।

পদত্যাগের প্রতিক্রিয়া হিসেবে সামাজিক মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানিয়েছেন, ‘বেনি এটা এই অভিযান ছেড়ে যাওয়ার সময় নয়, এটা আমাদের বাহিনীতে যোগ দেওয়ার সময়।’

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর