মোদির কাছ থেকেই সবচেয়ে দামী উপহার পেয়েছেন বাইডেন পত্মী, কী সেই উপহার জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইডেন ও তাঁর পরিবারকে বিভিন্ন সময়ে উপহার পাঠিয়েছেন বিশ্ব নেতারা। তবে বাইডেন পত্নীকে বিশ্ব নেতারা যে উপহার দিয়েছেন তাঁদের সকলকে ছাপিয়ে গেলেন দেশের এক প্রধানমন্ত্রী। তিনি কে জানেন ? বাইডেন পত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে মোদি দিয়েছেন একটি বিশেষ হিরে। এই হিরের দাম শুনলে যে কেউ চমকে যাবে। দাম হল ২০ হাজার ডলার।

বৃহস্পতিবার আমেরিকার বিদেশ দপ্তরের প্রকাশিত হয় বার্ষিক হিসেব-নিকেশ। তাতে বলা হয়েছে, ২০২৩ সালে মোদির উপহার দেওয়া হিরাটি ৭ দশমিক ৫ ক্যারেটের। এই নিয়ে আমেরিকার বিদেশ দপ্তর জানিয়েছে, মোদির দেওয়া ২০ হাজার ডলারের হিরাটি হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের আওতায় থাকবে। অন্য উপহারগুলো জাতীয় সংরক্ষাণাগারে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া এই উপহারগুলোর মূল গ্রহীতারা সেগুলো মার্কিন সরকারের কাছ থেকে বাজারমূল্যে কিনে নিতে পারেন।

বাইডেনের স্ত্রীকে দেওয়া অন্য উপহারগুলোর মধ্যে রয়েছে আমেরিকা ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোঞ্চ (এক ধরনের অলংকার)।যার দাম ১৪ হাজার ৬৩ ডলার।এরপরে রয়েছেন মিসরের প্রেসিডেন্টের উপহার। ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোঞ্চ ও একটি বিশেষ ছবির অ্যালবাম।

প্রেসিডেন্ট বাইডেনও বিদেশি নেতাদের কাছ থেকে মূল্যবান জিনিস উপহার পেয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেওয়া একটি স্মারক ছবির অ্যালবাম। যার দাম ৭ হাজার ১০০ ডলার।

ব্রুনাইয়ের সুলতান দিয়েছেন ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার পাত্র। ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু দিয়েছেন ৩ হাজার ১৬০ ডলারের একটি রুপোর ট্রে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে বাইডেন পেয়েছেন বিভিন্ন ছবি দিয়ে তৈরি বিশেষ শিল্পকর্ম। যার দাম ২ হাজার ৪০০ ডলার।

তবে শুধু বাইডেন ও তাঁর পরিবারই নন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বেশ কয়েকজন কর্মকর্তাও দামি উপহার পেয়েছেন। এর মধ্যে রয়েছে হাতঘড়ি, সুগন্ধি ও অলংকার।

উল্লেখ্য, আমেরিকার আইন অনুযায়ী, দেশটির নির্বাহী বিভাগের কর্মকর্তারা বিদেশি নেতা বা অন্য দেশের একই পদের কারও কাছ থেকে ৪৮০ ডলারের বেশি দামের উপহার পেলে তা ঘোষণা করতে হয়। ঘোষণা দেওয়া উপহারগুলো সাধারণত দেশটির জাতীয় সংরক্ষণাগারে পাঠানো হয়। কিছু ক্ষেত্রে এগুলো প্রদর্শনের জন্য রাখা হয়। এর ব্যতীক্রম হয়ে থাকে কিছু সময়।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ