এই মুহূর্তে

মায়ানমারের সরকারি কম্পাউন্ডে বোমা হামলা, নিহত ৫

নিজস্ব প্রতিনিধিঃ মায়ানমারের সীমান্ত হাব মিয়াওয়াদিতে সরকারি এক কম্পাউন্ডে বোমা হামলা। ঘটনায় নিহত ৫ সরকারি কর্মকর্তা। আহত ১১ জন বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

রবিবার সন্ধ্যা নাগাদ সরকারি কম্পাউন্ডে ২টি বোমা পড়ে। এই স্থানেই জেলা পুলিশ অফিস ও জেনারেল প্রশাসনের দপ্তর অবস্থিত। ঘটনার পর থেকেই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুজন পুলিশ কর্মকর্তা, দুজন প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আহত ১১ জন পুলিশ কর্মকর্তার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। হামলার পশ্চাতে কারা দায়ী তা জানা যায়নি।    

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। সামরিক বাহিনী ও জান্তা-বিরোধী যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। জান্তা অভ্যুত্থানবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিকে এই ঘটনার জন্য দোষী করেছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিদ্যুৎ বিভ্রাটে একাধিক রেল স্টেশনে চরম বিশৃঙ্খলা, পদপিষ্টের মতো পরিস্থিতি, আটকে বহু যাত্রী

৫ বছরের কারাদন্ড ইউনের, কী অভিযোগ দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে?

ইরানে যে কোনও মুহূর্তে মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে আরও ২ যুদ্ধজাহাজ পাঠালেন ট্রাম্প

ইরানের বিক্ষোভে মৃত্যু কানাডার নাগরিকের, সমালোচনায় সরব একাধিক দেশ

সরকারবিরোধী আন্দোলনে গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান

শুক্র থেকেই দেশে ফেরানো হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ